• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেশনায়ক সুভাষচন্দ্র – নিমাইসাধন বসু

লাইব্রেরি » দেশনায়ক সুভাষচন্দ্র – নিমাইসাধন বসু
দেশনায়ক সুভাষচন্দ্র : এক ঐতিহাসিক কিংবদন্তি

দেশনায়ক সুভাষচন্দ্র : এক ঐতিহাসিক কিংবদন্তি – নিমাইসাধন বসু

দেশনায়ক সুভাষচন্দ্র : এক ঐতিহাসিক কিংবদন্তি – নিমাইসাধন বসু
প্রথম সংস্করণ: জানুয়ারি ১৯৯৭
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রচ্ছদ: সুব্রত গঙ্গোপাধ্যায়

.

লীনা-কে

.

ভূমিকা

সুভাষচন্দ্র বসুর জীবনী লেখার কোনও চিন্তা আমার মনে আসেনি। এর একটি কারণ হল, আমার ধারণা ছিল নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে এত বেশি লেখা ও গবেষণা হয়েছে যে নতুন করে তাঁর জীবনী লেখার তেমন কিছু জরুরি প্রয়োজন নেই। বিশেষ করে বাঙালি জনমানসে তাঁর এমনই এক পরিচিতি ও স্থান রয়েছে যেখানে আমার বিশেষ কিছু বলার থাকতে পারে না। পরে অবশ্য মনে হয়েছে ধারণাটি ঠিক নয়। হঠাৎ যখন দৈনিক ‘বর্তমান’ পত্রিকার পক্ষ থেকে নেতাজি জন্মশতবর্ষপূর্তি উপলক্ষে তাঁর সম্পর্কে ধারাবাহিকভাবে লেখার জন্যে অনুরোধ এল তখন বিব্রত বোধ করেছিলাম। প্রাথমিকভাবে স্থিরই করেছিলাম যে এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব হবে না। প্রস্তাবটি নিয়ে এসেছিল ‘বর্তমান’-এর কাকলি চক্রবর্তী ও সাহানা নাগচৌধুরী। আমার মনে হয়েছিল যে, নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে ‘চাঞ্চল্যকর’ কিছু লেখা, বিশেষ করে ১৯৪৫ সালের তথাকথিত বিমান দুর্ঘটনার পর নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কে আমি নতুন কিছু আলোকপাত বা বিতর্কের শুরু করি এটা ওরা আশা করছে। লেখাটি কত বড় হবে সে নিয়ে কোনও কথা না হলেও মনে হয়েছিল মোটামুটি পনেরো কুড়িটি সংখ্যার মধ্যে লেখাটি শেষ হবে। আর, জানুয়ারি মাসের (১৯৯৬) ২৩ তারিখের মধ্যে প্রথম লেখাটি বেরনো একান্তই জরুরি। সুভাষচন্দ্র সম্পর্কে ‘বর্তমান’-এর মতো একটি জনপ্রিয় বাংলা দৈনিকে ধারাবাহিকভাবে লেখার প্রলোভন থাকলেও এই রকম শর্তসাপেক্ষ লেখার দায়িত্ব নেওয়া সহজ ছিল না।

শেষপর্যন্ত কিন্তু সম্মত হয়েছিলাম। কাকলি ও সাহানা-কে প্রথমে যতটা অনমনীয় মনে হয়েছিল পরে দেখলাম তা নয়। কোনও পূর্বশর্তেই ওরা জোর দিল না। লেখাটি দিতেই হবে শুধু এই বিষয়ে ওরা অনমনীয় ছিল। তারপরেও আমি দ্বিধা করছিলাম। সেটুকু জোর করে দূর করে দিলেন বন্ধুবর বাদল বসু। এই কাজটি তিনি ইতিপূর্বেও করেছেন। তার ফল ভাল হয়েছে না খারাপ হয়েছে তা আমি আজও সঠিক বুঝে উঠতে পারিনি। কাকলি ও সাহানার সঙ্গে সূচনা থেকে শেষপর্যন্ত লেখাটি সম্বন্ধে বহু খোলামেলা আলোচনা করে আমি উপকৃত হয়েছি। যে লেখা তিন-চার মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তা পুরো একটি বছর ধরে প্রকাশিত হয়েছে। এর জন্যে আমি বর্তমান পত্রিকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। লেখাটি সম্পর্কে পাঠক-পাঠিকাদের গভীর আগ্রহ, চিঠিপত্র, নানান সময়ে সাক্ষাতে আলাপ-আলোচনা-সমালোচনা আমাকে উৎসাহিত করেছে। মাঝে মাঝে আশঙ্কা হয়েছে লেখাটি দীর্ঘ হয়ে যাচ্ছে। কিন্তু পাঠক-পাঠিকাদের প্রতিক্রিয়ায় জেনেছি নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে জানার আগ্রহ ও উৎসাহ কত গভীর ও ব্যাপক।

প্রথম যখন লেখাটি ধারাবাহিকভাবে শুরু হয় তখন নামকরণ হয়েছিল ‘এক ঐতিহাসিক কিংবদন্তি; মহানায়ক সুভাষচন্দ্র’। পরে ভেবে দেখলাম সুভাষচন্দ্র এক মহানায়ক নিশ্চয়ই— শুধুমাত্র ভারতবর্ষের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসের। কিন্তু রবীন্দ্রনাথ যাঁকে জাতির পক্ষ থেকে ‘দেশনায়ক’ রূপে বরণ করেছিলেন তাঁর এই হল শ্রেষ্ঠভূষণ।

নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে আমার বক্তব্য ও মূল্যায়ন বইটিতেই রয়েছে। তার পুনরাবৃত্তি এই ভূমিকায় নিষ্প্রয়োজন। তবুও কয়েকটি কথা বলা প্রাসঙ্গিক হবে। ‘বিমান দুর্ঘটনা’ ও নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কে আমি কোনও আলোচনা করিনি। এই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে। দুটি সরকারি তদন্ত কমিশনের রিপোর্ট আছে। এই দুর্ঘটনা ও নেতাজি সংক্রান্ত ব্রিটিশ সরকারের গোপনীয় সব কাগজপত্র এখনও প্রকাশিত হয়নি। রাশিয়ার মহাফেজখানায় রক্ষিত ওই সংক্রান্ত গোপন কাগজপত্রে কী আছে না আছে এই নিয়ে বহু প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক কালে কলকাতা এশিয়াটিক সোসাইটির শ্রীমতী পূরবী রায় প্রমুখ গবেষকরা বিষয়টির ওপর নতুন তথ্য পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত করেছেন। দীর্ঘ শ্রমসাধ্য গবেষণা ছাড়া এই বিষয়ে মন্তব্য করা কোনও ঐতিহাসিকের পক্ষে সমীচীন নয়। ১৯৪৫ সালের ১৭ আগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছিল তা হল মূলত ইতিহাস বা History। তারপরে যা ঘটেছে তা হল রহস্য বা Mystery। নেতাজির অন্তর্ধান রহস্য বা Mystery-র সমাধান হোক তা সকলেরই ঐকান্তিক কামনা। সত্য উদঘাটিত হোক। কিন্তু বর্তমান গ্রন্থে সে প্রয়াসের কোনও অবকাশ নেই।

একটি কথা অনস্বীকার্য। নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কে ব্যাপক স্বাভাবিক কৌতূহল পরোক্ষভাবে নেতাজি সুভাষচন্দ্রের সমগ্র জীবন, আদর্শ, সাধনা এবং সংগ্রামের ইতিহাসকে যেন কিছুটা ছায়াচ্ছন্ন করে রেখেছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম তথা বিংশ শতকের লক্ষ লক্ষ মানুষের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুক্তি সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্রের ভূমিকা এবং অবদানের প্রতি ঐতিহাসিকেরা এবং তাঁর সমসাময়িক ও পরবর্তী কালের রাজনৈতিক নেতা ও ক্ষমতাসীন ব্যক্তিরা যে অন্যায় এবং উপেক্ষা করেছেন তা অমার্জনীয়। নেতাজির অন্তর্ধান রহস্য জানার ও তার সমাধানের আগ্রহ সেই প্রবণতাকে অজান্তে বৃদ্ধি করেছে।

সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক মূল্যায়ন নিয়ে আলোচনা ও বিতর্কের শেষ কোনও দিন হবে না। ইতিহাসে যাঁরা চিরস্থায়ী তাঁদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও এ কথা বলতে আমার কোনও দ্বিধা নেই যে, যদি ১৯৪১ সালে মহানিষ্ক্রমণের পূর্বেই তাঁর রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি হত বা তাঁর দেহান্ত হত, যদি তিনি ‘নেতাজি’ নাও হতেন তবুও ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অন্য কোনও নেতার থেকে কম হত না। সুভাষচন্দ্র বসু অপেক্ষা ‘নেতাজি’র মূর্তিটিই জনমানসে বেশি উজ্জ্বল। কিন্তু ‘দেশনায়ক’ বা ‘রাষ্ট্রনায়ক’ সুভাষচন্দ্রের জীবন কাহিনীও কম চমকপ্রদ ও বর্ণময় নয়। দেশনায়ক সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র একই মহাজীবনের দুই অধ্যায়। এই দুই অধ্যায়ের মিলিত অবদান সুভাষচন্দ্র বসুকে মহিমময় করে তুলেছে।

একটি ঘটনার উল্লেখ করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও ব্রিটিশ তথা মিত্রশক্তির (Allies) জয়লাভের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বি বি সি (B.B.C) একাধিক ঐতিহাসিক তথ্যচিত্র প্রস্তুত করে দূরদর্শনে দেখাচ্ছে। এর একটি হল: Subhas Chandra Bose: Enemy of Empire । তথ্যচিত্রটির নামকরণ লক্ষণীয়। ইংরাজদের তৈরি এই তথ্যচিত্রে নাৎসী বা ফ্যাসিস্ট বা আগ্রাসী জাপানী সামরিক শাসকদের ‘সহযোগী’, ‘পুতুল’ বা ‘ক্রীড়নক’ এবং গণতন্ত্রের শত্রু’ (Enemy of Democracy) রূপে নয়—নেতাজি সুভাষচন্দ্র সশ্রদ্ধ স্বীকৃতি পেয়েছেন সাম্রাজ্যবাদের শত্রুরূপে। এই ঐতিহাসিক সত্যের উপলব্ধি ও দ্বিধাহীন স্বীকৃতির ঔদার্য কিছু ভারতীয় ঐতিহাসিক, রাজনৈতিক নেতা ও তথাকথিত বিদগ্ধজনের আজও নেই। যে পাশ্চাত্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নেতাজি সুভাষ আজীবন আপসহীন সংগ্রাম করেছিলেন তাদের কথা বাদই দিলাম, যদিও একাধিক উজ্জ্বল ব্যতিক্রম আছে।

বি বি সি-র অসাধারণ তথ্যচিত্রটি দেখলে মন ভারাক্রান্ত ও চোখে জল আসে। অনুভব করি কী অসাধারণ মানুষ ছিলেন নেতাজি এবং কীভাবে তিনি হয়ে উঠেছিলেন মুক্তি সংগ্রামের মৃত্যুভয়শূন্য লক্ষ লক্ষ মানুষের চিত্তস্পর্শী নেতা। তাঁর সহকর্মীরা সকলে একটি কথা বলেছেন। নেতাজি তাঁদের মধ্যে ‘আমি ভারতবাসী’ এই গর্ববোধ সৃষ্টি করেছিলেন। সুভাষচন্দ্রের জীবন কাহিনী পড়তে পড়তে সেই বোধটি বারবার জাগে। ১৯২৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের দৃষ্টিতে ভারতে ব্রিটিশ শাসনের এক নম্বর শত্রু ছিলেন সুভাষচন্দ্র বসু। অন্য কোনও ভারতীয় নেতা ওই স্বীকৃতি পাননি। অন্য কেউ তাঁর মতো ব্রিটিশ শাসকদের দুশ্চিন্তা ও অনিদ্রার কারণ হননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার অর্ধশতাব্দী পরে তাঁর জন্মশতবর্ষপূর্তির প্রাক্কালে তাঁর ওই পরিচিতির স্বীকৃতিই হল নেতাজি সুভাষচন্দ্রের প্রতি শ্রেষ্ঠ অর্ঘ্য।

বইটি লেখার কাজে বহু পরিচিত ও অপরিচিত মানুষের সহযোগিতা ও পরামর্শ পেয়েছি। কয়েকজনের ঋণ স্বীকার না করলেই নয়। আমার শুভার্থী বন্ধু শ্রীবিজয় কুমার দত্ত বহু দুষ্প্রাপ্য বই সংগ্রহ করে দিয়েছেন। মহারাষ্ট্র নেতাজি জন্মশতবর্ষপূর্তি উৎসব কমিটির আহ্বায়ক শ্ৰীসলিল কুমার ঘোষ আমাকে শুধু উৎসাহিত করেননি কিছু তথ্য দিয়ে সাহায্যও করেছেন। অন্যান্য যাঁরা আমার লেখা পড়ে, সমালোচনা করে ও অন্যান্যভাবে সাহায্য করেছেন তাঁদের মধ্যে শ্রীঅজয় কুমার ঘোষ (পিনু), শ্রীঅমল কুমার সিংহ, শ্রীমতী আভা বসু (সন্তোষ কুমার বসুর পুত্রবধূ), ডঃ জলি সেনগুপ্ত, ডঃ সুভাষ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামচন্দ্র ম্যাকিন, ‘রাখাল বেণু’-র সম্পাদক শ্রীসত্যেন চৌধুরী, শ্রীস্বপন কুমার ঘোষ ও ম্যাঞ্চেস্টার নিবাসী মহম্মদ ইব্রাহিমের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার বন্ধু শ্রীশোভন বসু একাধারে যে কোনও লেখকের ভীতি ও ভরসার স্থল। কোনও পাণ্ডুলিপি ওর মনোমত হওয়া অসম্ভব। ভুল ও অসঙ্গতি খুঁজে বার করার অসাধারণ ক্ষমতা শোভনের। কিন্তু সম্পাদনার দায়িত্ব ওর হাতে থাকলে লেখক নিশ্চিন্ত থাকতে পারেন। বারবার আমার এই অভিজ্ঞতা হয়েছে।

এই লেখার একটি বড় অংশ শেষ করেছি বিদেশে। মৌসুমী ও সুপ্রতীকের আমার অন্তহীন দাবি-দাওয়া মেনে নেওয়ার ক্ষমতা এবং শ্রীতমা (ইলোরা)-র আমার লেখাটিকে ‘সচিত্র করে’ তোলার অদম্য উৎসাহ আমাকে যে প্রেরণা দিয়েছে তা স্বীকার করতেই হবে।

আমার স্ত্রী লীনা-র নীরব অনুপ্রেরণা ও সরব সমালোচনা আমার সব কাজ ও লেখার পিছনে থাকে। এবারও তাই। সেই ঋণ স্বীকার করে বইটি তাকে উৎসর্গ করেছি।

নিমাইসাধন বসু
২ জানুয়ারি, ১৯৯৭
‘সুতারা’
৯৪ রামকৃষ্ণপুর লেন
হাওড়া-৭১১১০২

.

নির্বাচিত গ্রন্থপঞ্জী

বাংলা:

অমলেন্দু ঘোষ: ভারতে কম্যুনিজম ১৯২০-১৯৮৬ (কলকাতা, ১৯৮৭)

অনিল রায়: নেতাজীর জীবনবাদ (কলকাতা, ১৯৪৮)

অমলেশ ত্রিপাঠী: স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস (কলকাতা, ১৩৯৭ বঙ্গাব্দ)

উত্তমচাঁদ মালহোত্রী: সুভাষচন্দ্রের অন্তর্ধান কাহিনী (কলকাতা, ১৩৫৩ বঙ্গাব্দ)

কমলা দাশগুপ্ত: স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী (কলকাতা, ১৩৭০ বঙ্গাব্দ)

কৃষ্ণা বসু: চরণরেখা তব (কলকাতা, ১৯৮২)

কৃষ্ণা বসু: প্রসঙ্গ সুভাষচন্দ্র বসু (কলকাতা, ১৯৮৩)

গোপাললাল সান্যাল; যে কথার শেষ নাই (কলকাতা, ১৯৮৫)

জওহরলাল নেহরু: আত্মচরিত (অনুবাদ: সত্যেন্দ্রনাথ মজুমদার) (কলকাতা, ১৩৪৪ বঙ্গাব্দ)

জ্যোতিপ্রসাদ বসু: নেতাজী ও আজাদ হিন্দ ফৌজ (কলকাতা, ১৩৫৩ বঙ্গাব্দ)

তাপস অধিকারী (সম্পাদিত) কবিতায় তুমি সুভাষ (কলকাতা, ১৯৯৫)

তারিণীশঙ্কর চক্রবর্তী: আজাদ হিন্দ ফৌজ (কলকাতা, ১৯৪৫)

তারিণীশঙ্কর চক্রবর্তী (সম্পাদিত): আজাদ হিন্দ ফৌজ (২য় খণ্ড) (কলকাতা, ১৯৪৬)

দিলীপ কুমার রায়: আমার বন্ধু সুভাষ (কলকাতা, ১৯৯১)

দিলীপ কুমার চট্টোপাধ্যায় ও গৌতমচন্দ্র চন্দ্র (সম্পাদিত): নির্মলচন্দ্র চন্দ্র বহুমুখী ব্যক্তিত্ব (কলকাতা, ১৯৯৫)

দেবব্রত মুখোপাধ্যায়: দুই নায়ক (কলকাতা, ১৯৮৭)

নন্দ মুখোপাধ্যায়: ব্রিটিশ ও জার্মানদের চোখে নেতাজী সুভাষচন্দ্র (কলকাতা, ১৯৯৬)

নন্দ মুখোপাধ্যায়: নেতাজী অন্তর্ধান রহস্য ও আন্তজাতিক চক্রান্ত (কলকাতা, ১৯৯৬)

নারায়ণচন্দ্র চক্রবর্তী: নেতাজী সঙ্গ ও প্রসঙ্গ (কলকাতা, ১৩৭৩ বঙ্গাব্দ)

নেপালচন্দ্র মজুমদার: রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র (কলকাতা, ১৯৬৮)

পবিত্ৰকুমার ঘোষ: সুভাষচন্দ্র (তিন খণ্ড) (কলকাতা, ১৯৬৯, ১৯৭১, ১৯৭৪)

বিজয়রত্ন বসু: আজাদ হিন্দ ফৌজের অঙ্কুর (কলকাতা, ১৩৫২ বঙ্গাব্দ)

বিজয়রত্ন বসু: আজাদ হিন্দ সরকার (কলকাতা, ১৩৫৪ বঙ্গাব্দ)

বিশ্বনাথ দে (সম্পাদিত): সুভাষ স্মৃতি (কলকাতা, ১৯৭৫)

বিশ্বেশ্বর দাস: রাষ্ট্রপতি সুভাষচন্দ্র (কলকাতা)

বরুণ সেনগুপ্ত: নেতাজীর অন্তর্ধান রহস্য (কলকাতা, ১৯৭৫)

লাড়লী মোহন রায়চৌধুরী: আজাদহিন্দ ফৌজের কোর্ট মাশাল ও গণবিক্ষোভ (কলকাতা, ১৯৯৬)

শঙ্করীপ্রসাদ বসু: সুভাষচন্দ্র ও ন্যাশনাল প্ল্যানিং (কলকাতা, ১৯৭০)

শিশিরকুমার বসু: অনিবাণ জ্যোতি (কলকাতা, ১৯৮৭)

শিশিরকুমার বসু: মহানিষ্ক্রমণ (কলকাতা, ১৯৭৫)

শিশিরকুমার বসু: বসু-বাড়ি (কলকাতা, ১৯৮৫)

শিশিরকুমার বসু: শরৎচন্দ্র বসুর জন্ম শতবর্ষপূর্তির শ্রদ্ধার্ঘ (কলকাতা, ১৯৮৯)

শেখর বসু: নেতাজীর সহধর্মিণী (কলকাতা, ১৯৮১)

শৈলেশ দে: আমি সুভাষ বলছি (কলকাতা, ১৩৭৫ বঙ্গাব্দ)

সমর গুহ: নেতাজীর স্বপ্ন ও সাধনা (কলকাতা, ১৯৯৪)

সমর গুহ: রবীন্দ্রনাথের দৃষ্টিতে সুভাষচন্দ্র (কলকাতা, ১৯৯১)

সত্যেন্দ্রনাথ বসু: আজাদ হিন্দ ফৌজের সঙ্গে (কলকাতা, ১৩৫৪ বঙ্গাব্দ)

সত্যেন্দ্রনাথ বসু: জাপানী বন্দি শিবিরে (কলকাতা, ১৩৫৪ বঙ্গাব্দ)

সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়: সুভাষচন্দ্র ও নেতাজী সুভাষচন্দ্র (কলকাতা, ১৯৪৫)

সুধী প্রধান: সুভাষচন্দ্র, ভারত ও অক্ষশক্তি (কলকাতা, ১৯৯৪)

সুবোধচন্দ্র গঙ্গোপাধ্যায়: সুভাষচন্দ্রের ছাত্রজীবন (কলকাতা, ১৯৫৭)

সুভাষচন্দ্র বসু: সমগ্র রচনাবলী (১-৫ খণ্ড) (সম্পাদনা: শিশিরকুমার বসু) (কলকাতা, ১৯৮০, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৬)

সুভাষচন্দ্র বসু: সুভাষ রচনাবলী (ছয় খণ্ড), (সম্পাদনা: সুনীল দাস) (কলকাতা, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮৩, ১৯৮৪)

সুশীলচন্দ্র বসু: মানসতীর্থ পরিক্রমা (কলকাতা)

হিউ টয়: ব্যাঘ্ৰকেতন (অনুবাদ: সুভাষ মুখোপাধ্যায়) (কলকাতা, ১৯৬০)

হেনা চৌধুরী: আপন মনের মাধুরী মিশায়ে (কলকাতা, ১৯৯৬)

হেমন্তকুমার সরকার: সুভাষের সঙ্গে বারো বছর (কলকাতা, ১৯৪৬)

ইংরাজি:

Azad, Maulana Abul Kalam, India Wins Freedom (Bombay, 1959)

Banerjee, Anil Chandra, Two Nations (New Delhi, 1980)

Bose, Asoke Nath: My Uncle Netaji (Calcutta, 1977)

Bose, Sisir Kumar (ed.), Netaji and India’s Freedom (Netaji Research Bureau, Calcutta, 1975)

Bose, Subhas Chandra: Collected Works Vols. I to V (Ed: Sisir Kumar Bose) (Netaji Research Bureau, Calcutta, 1980/81/82/85)

Bose, Subhas Chandra: Vol. VI (Eds. Sisir Kumar Bose and Sugata Bose) (Calcutta, 1987)

Bose, Subhas Chandra: Vols. VII to IX (Eds. Sisir Kumar Bose and Sugata Bose) (Oxford University Press, Calcutta, 1994/95)

Chand, Uttam, When Bose Was Ziauddin (Delhi)

Chatterjee, A. C., India’s Struggle for Freedom (Calcutta, 1947)

Chatterjee, Dilip Kumar, C. R. Das and Indian National Movement Chatterjee, Subhas Chandra, Subhas Chandra Bose (Calcutta, 1989)

Das Gupta, Hemendranath, Deshbandhu Chittaranjan Das (Publications Division, New Delhi, 1960)

Das Gupta, Hemendranath, Deshbandhu Chittaranjan Das: Subhas Chandra (Calcutta, 1946)

Elsbree, Willard H., Japan’s Role in South-East Asian Nationalist Movement, 1940-1945 (New York, 1953)

Fay, Peter Ward, The Forgotten Army (New Delhi, 1994)

Ganpuley, N. G., Netaji in Germany (Bombay, 1970)

Ghosh, K. K., The Indian National Army (Meerut, 1969)

Gordon, Lconard A., Brothers Against the Raj (Viking, 1990)

Guha, Samar, Netaji Dead or Alive? (New Delhi, 1978)

Harbich, Walter and Alexander Werth, Netaji in Germany (Netaji Research Bureau, Calcutta 1970)

Hayashida, Tatsva, Netaji Subhas Chandra Bose (Calcutta, 1978)

Khan, Shah Nawaz, My Memories of I. N. A. and Its Netaji (Delhi, 1946)

Kiani, Mohammad Zaman, India’s Freedom Struggle and The Great I. N. A. (New Delhi, 1994)

Kurti, Kitty, Subhas Chandra Bose As I Knew Him (Calcutta, 1966)

Lebra, Joyce C., Jungle Alliance: Japan and The Indian National Army (Sinagapore, 1971)

Majumdar, R. C., History of The Freedom Movement in India, Vol. III (Calcutta, 1963)

Majumdar, S. K., Evolution of Netaji: The Warrior Prophet of India (Calcutta, 1982)

Markendya, Subodh, Subhas Chandra Bose (Bangalore)

Mookerjee, Nanda: Subhas Chandra Bose (British Press, Intelligence and Parliament) (Calcutta)

Mookerjee, Nanda: Netaji Through German Lens (Calcutta, 1974)

Mukherjee, Uma, Two Great Indian Revolutionaries (Calcutta, 1966)

Nair, A. M., An Indian Freedom Fighter in Japan (Bombay, 1982)

Nehru, Jawaharlal, A Bunch of Old Letters (New Delhi, 1958)

Oshawa, J. G., Two Great Indians in Japan (Calcutta, 1954)

Rath, Radhanath and S. P. Chatterjee (eds.), Rash Behari Basu: His Struggle for Indian Independence (Calcutta, 1963)

Roy, Bholanath, Oaten Incident 1916 (Calcutta, 1975)

Roy, Dilip Kumar, Netaji—The Man, Reminiscences (Bombay, 1966)

Safrani, A. H. and John A. Thivy, The Men from Imphal And The Struggle in East Asia (Netaji Research Bureau, Calcutta, 1995)

Sareen. T. R. (ed.), Select Documents on Indian National Army (Delhi, 1988)

Sareen. T. R. (ed.): Japan and The Indian National Army (Delhi, 1986)

Sharma, Shri Ram (ed.), Netaji: His Life and Work (Agra, 1948)

Singh, Durlabh, The Rebel President (Lahore, 1941)

Singh, Mohan (General), Leaves from My Diary (Lahore, 1946)

Sykes, Christopher, Troubled Loyalty: A Biography of Adam von. Trott Zu Solz (Collins, 1968)

Toye, Hugh, Subhas Chandra Bose: The Springing Tiger (Bombay, 1978)

Book Content

দেশনায়ক – ১
দেশনায়ক – ২
দেশনায়ক – ৩
দেশনায়ক – ৪
দেশনায়ক – ৫
দেশনায়ক – ৬
দেশনায়ক – ৭
দেশনায়ক – ৮
দেশনায়ক – ৯
দেশনায়ক – ১০
দেশনায়ক – ১১
দেশনায়ক – ১২
দেশনায়ক – ১৩
দেশনায়ক – ১৪
দেশনায়ক – ১৫
দেশনায়ক – ১৬
দেশনায়ক – ১৭
দেশনায়ক – ১৮
দেশনায়ক – ১৯
দেশনায়ক – ২০
দেশনায়ক – ২১
দেশনায়ক – ২২
দেশনায়ক – ২৩
দেশনায়ক – ২৪
দেশনায়ক – ২৫
দেশনায়ক – ২৬
দেশনায়ক – ২৭
দেশনায়ক – ২৮
দেশনায়ক – ২৯
দেশনায়ক – ৩০
দেশনায়ক – ৩১
দেশনায়ক – ৩২
দেশনায়ক – ৩৩
দেশনায়ক – ৩৪
দেশনায়ক – ৩৫
দেশনায়ক – ৩৬
দেশনায়ক – ৩৭
দেশনায়ক – ৩৮
দেশনায়ক – ৩৯
দেশনায়ক – ৪০
দেশনায়ক – ৪১
দেশনায়ক – ৪২
দেশনায়ক – ৪৩
দেশনায়ক – ৪৪
দেশনায়ক – ৪৫
দেশনায়ক – ৪৬
দেশনায়ক – ৪৭
দেশনায়ক – ৪৮
দেশনায়ক – ৪৯
দেশনায়ক – ৫০
হাজি মুরাদ - লিও তলস্তয়

হাজি মুরাদ – লিও তলস্তয়

মিত্তির বাড়ি - সঞ্জীব চট্টোপাধ্যায়

মিত্তির বাড়ি – সঞ্জীব চট্টোপাধ্যায়

০৬. বিষাক্ত উপত্যকা – অনিল ভৌমিক

আকাশপ্রদীপ – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Comments

  1. Rounak Dutta

    November 11, 2025 at 4:10 am

    Please write Mahanayak Uttam Kumar’s Books : Hariye Jaoa Dinguli Mor, Amar Ami, Je Srabon Choyni Akash

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.