জালাল গীতিকা সমগ্ৰ – জালাল উদ্দীন খাঁ – যতীন সরকার সম্পাদিত
অসম্পূর্ণ
জালাল গীতিকা সমগ্ৰ – জালাল উদ্দীন খাঁ – যতীন সরকার সম্পাদিত
প্রথম প্রকাশ – ফাল্গুন ১৪১১, মার্চ ২০০৫
প্রকাশক – নন্দিত
প্রচ্ছদ – শেখ আফজাল
.
উৎসর্গ
ইয়াকুতুন্নেছা খানম-এর স্মৃতির উদ্দেশে
.
প্রকাশকের নিবেদন
কবি জালাল উদ্দীন খাঁ-র গানের সংকলন জালালগীতিকা-র প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম খণ্ড একত্র করে জালালগীতিকা সমগ্র প্রকাশ করা হলো। জালালগীতিকা সমগ্র প্রথম খণ্ড ১৯৪৮ সালে প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয় এবং পরবর্তী খণ্ডগুলো ১৯৫০ ও ১৯৬০-এর ধশকে প্রকাশিত হয়। এই তিন দশকে বইগুলো একাধিকবার পুনঃর্মুদ্রিত হয়। অনেক আগেই জালালগীতিকা-র বিভিন্ন খণ্ডের পূর্ববর্তী সংস্করণ নিঃশেষ হয়ে যাওয়ায় জালাল ইদ্দীন খাঁ-র ভক্ত ও অনুরাগী পাঠকদের কাছে দীর্ঘদিন ধরে বেশ তীব্রভাবে বইগুলোর চাহিদা অনুভূত হচ্ছিল। সে-শূন্যতার সুযোগ গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি দেশের নানা জায়গা থেকে বিনা অনুমতিতে ও বেআইনিভাবে এ-বইগুলো পুনর্মুদ্রণ করতে থাকে। স্বাভাবিকভাবেই এসব সংস্করণ নানা ধরনের আকীর্ণ–এগুলো বহু বিচ্যুতি এবং পাঠ-বিকৃতিও রয়েছে। জালালগীতিকা সমগ্র-এর বর্তমান সংস্করণে এসব ত্রুটি-বিচ্যুতি ও বিকৃতি পরিহার করে জালাল উদ্দীন খাঁ-র গানগুলোর শুদ্ধ ও মূল ভাষ্য উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তবে এ- ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়েছে। জালাল উদ্দীন খাঁ-র হাতে লেখা মূল পাণ্ডুলিপি সব পাওয়া যায়নি বলে মুদ্রিত পাণ্ডুলিপির ওপরই নির্ভর করতে হয়েছে। বইটির সম্পাদনা ও ভূমিকা লেখার গুরুদায়িত্ব পালন করেছেন অধ্যাপক যতীন সরকার। বইটি প্রকাশের বিভিন্ন পর্যায়ে অনেকেই নানাভাবে সহায়তা করেছেন। কয়েকটি গানের মূল ভাষা উদ্ধারে দু-একজন শুভানুধ্যায়ীর সহযোগিতা ছিল অত্যন্ত মূল্যবান। অনেকেই অকুণ্ঠভাবে আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন। তাঁদের সবার ঋণ অপরিশোধ্য। ধন্যবাদ জানিয়ে সে-ঋণ পরিশোধের চেষ্টা অবান্তর।
জালালগীতিকা-র সমগ্র যদি কবি জালাল উদ্দীন খাঁ-র ভক্ত ও অনুরাগী পাঠকদের চাহিদা পূরণ করতে পারে তাহলেই এ-উদযোগ সার্থক হবে।





বইটার পিডিএফ আমার লাগবে
বইটার পিডিএফ আমার লাগবে