চণ্ডরাজার বলি – সঞ্জয় ভট্টাচার্য
চণ্ডরাজার বলি – সঞ্জয় ভট্টাচার্য
CHANDARAJAR BOLI by Sanjoy bhattacharya
প্রথম প্রকাশ মে ২০২১
প্রচ্ছদ সৌম্যদীপ প্রধান
.
উৎসর্গ
স্বর্গীয়া মা
শ্রীমতি কল্পনা ভট্টাচার্যকে
.
ভূমিকা
ঝাড়খণ্ডের জঙ্গলে বেড়াতে গিয়ে একবার একজন বিচিত্র দর্শনধারী ব্যাক্তির খোঁজ পেয়েছিলাম, লোকটি অবশ্য এলেবেলে কেউ নয়, রীতিমতো নামজাদা একজন পিশাচসিদ্ধ। দিবারাত্রি মৌতাতে মজে থাকার ফলে এঁর চোখের স্বাভাবিক দৃষ্টি পাল্টে যেমন ঘোলাটে রক্তবর্ন ধারন করে ফেলেছিল, পাল্লা দিয়ে মেজাজের পারদটিও থাকত ঊর্ধমুখী। মহাশয়ের হাঁক ডাক আর তর্জন গর্জনে একেবারে তাক লেগে গেছিল, আর গ্রামের খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলির তো কথাই নেই, তারা যে প্রভুকে যমরাজার সাক্ষাৎ সহোদর ভ্রাতা ছাড়া অন্য কিছু বিবেচনা করবে না তাতে আর আশ্চর্য কীসের? লোকটা আমার কপাল গুনে তাচ্ছিল্য ভরে নিদান দিয়েছিল, সামনে বিষম ফাঁড়া ঝুলছে! এযাত্রা জঙ্গলের কোন হিংস্র প্রাণীর কবলে পরে পিতৃদত্ত প্রাণটি খোয়ানোর নাকি সমূহ সম্ভাবনা।
সেবার গোটা জঙ্গল চষে ফেলেও বাঘ বাবাজীর সন্ধান পাওয়া যায়নি, তবে পেলে হয়ত এই ভূমিকা লেখার প্রয়োজন আর আমার হত না! ফাঁড়া তো কাটল! কিন্তু বনের রাজাকে নিজের রাজ্যে স্বমহিমায় দেখতে না পাওয়ার আক্ষেপটা রয়েই গেল।
এরপর প্রায় একযুগ কেটে গেছে, হাজার মানুষের ভিড়ে আজও কিন্তু সেই বর্ণময় চরিত্রটিকে ভুলে উঠতে পারিনি, স্বীকার করতে দ্বিধা নেই যে অদ্ভুত ওই মানুষটাই আমাকে এই উপন্যাস লেখার প্রেরণা জুগিয়েছে।
সঞ্জয় ভট্টাচার্য


চর্চিকা by সুপর্ণা নাথ upload korun please
অনেক ভালো, ভালো লেগেছে
অভিনন্দন সরকার এর বইগুলো upload korun please
অসাধারণ ❤️।।
MUST READ
Khub valo laglo golpo ta pore