• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » রবীন্দ্রনাথ ঠাকুর » খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুরবইয়ের ধরন: কাব্যগ্রন্থ / কবিতা

খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

উৎসর্গ

শ্রীযুক্ত রাজশেখর বসু

সহজ কথায় লিখতে আমায় কহ যে,
সহজ কথা যায় না লেখা সহজে।
লেখার কথা মাথায় যদি জোটে
তখন আমি লিখতে পারি হয়তো।
কঠিন লেখা নয়কো কঠিন মোটে,
যা-তা লেখা তেমন সহজ নয় তো।
যদি দেখ খোলসটা
খসিয়াছে বৃদ্ধের,
যদি দেখ চপলতা
প্রলাপেতে সফলতা
ফলেছে জীবনে সেই ছেলেমিতে-সিদ্ধের,
যদি ধরা পড়ে সে যে নয় ঐকান্তিক
ঘোর বৈদান্তিক,
দেখ গম্ভীরতায় নয় অতলান্তিক,
যদি দেখ কথা তার
কোনো মানে-মোদ্দার
হয়তো ধারে না ধার, মাথা উদ্‌ভ্রান্তিক,
মনখানা পৌঁছয় খ্যাপামির প্রান্তিক,
তবে তার শিক্ষার
দাও যদি ধিক্কার–
সুধাব, বিধির মুখ চারিটা কী কারণে।
একটাতে দর্শন
করে বাণী বর্ষণ,
একটা ধ্বনিত হয় বেদ-উচ্চারণে।
একটাতে কবিতা
রসে হয় দ্রবিতা,
কাজে লাগে মনটারে উচাটনে মারণে।
নিশ্চিত জেনো তবে,
একটাতে হো হো রবে
পাগলামি বেড়া ভেঙে উঠে উচ্ছ্বাসিয়া।
তাই তারি ধাক্কায়
বাজে কথা পাক খায়,
আওড় পাকাতে থাকে মগজেতে আসিয়া।
চতুর্মুখের চেলা কবিটিরে বলিলে
তোমরা যতই হাস, রবে সেটা দলিলে।
দেখাবে সৃষ্টি নিয়ে খেলে বটে কল্পনা,
অনাসৃষ্টিতে তবু ঝোঁকটাও অল্প না।
রবীন্দ্রনাথ ঠাকুর

শান্তিনিকেতন, ৩ ভাদ্র, ১৩৪৩

.

ভূমিকা

ডুগডুগিটা বাজিয়ে দিয়ে
ধুলোয় আসর সাজিয়ে দিয়ে
পথের ধারে বসল জাদুকর।
এল উপেন, এল রূপেন,
দেখতে এল নৃপেন, ভূপেন,
গোঁদলপাড়ার এল মাধু কর।
দাড়িওয়ালা বুড়ো লোকটা,
কিসের-নেশায়-পাওয়া চোখটা,
চারদিকে তার জুটল অনেক ছেলে।
যা-তা মন্ত্র আউড়ে, শেষে
একটুখানি মুচকে হেসে
ঘাসের ‘পরে চাদর দিল মেলে।
উঠিয়ে নিল কাপড়টা যেই
দেখা দিল ধুলোর মাঝেই
দুটো বেগুন, একটা চড়ুইছানা,
জামের আঁঠি, ছেঁড়া ঘুড়ি,
একটিমাত্র গালার চুড়ি,
ধুঁইয়ে-ওঠা ধুনুচি একখানা,
টুকরো বাসন চিনেমাটির,
মুড়ো ঝাঁটা খড়কেকাঠির,
নলছে-ভাঙা হুঁকো, পোড়া কাঠটা–
ঠিকানা নেই আগুপিছুর,
কিছুর সঙ্গে যোগ না কিছুর,
ক্ষণকালের ভোজবাজির এই ঠাট্টা।

শান্তিনিকেতন, ১৬ পৌষ, ১৩৪৩

Book Content

অল্পেতে খুশি হবে
আইডিয়াল নিয়ে থাকে
আদর ক’রে মেয়ের নাম
আধখানা বেল
আধা রাতে গলা ছেড়ে
আপিস থেকে ঘরে এসে
আমার পাচকবর গদাধর মিশ্র
আয়না দেখেই চমকে বলে
ইঁটের গাদার নিচে
ইতিহাসবিশারদ গণেশ ধুরন্ধর
ইদিলপুরেতে বাস নরহরি শর্মা
ইস্কুল-এড়ায়নে সেই ছিল বরিষ্ঠ
ইয়ারিং ছিল তার দু কানেই
উজ্জ্বলে ভয় তার
একটা খোঁড়া ঘোড়ার ‘পরে
কনে দেখা হয়ে গেছে
কনের পণের আশে
কন্‌কনে শীত তাই
কাঁচড়াপাড়াতে এক ছিল রাজপুত্তুর
কাঁধে মই বলে কই ভূঁইচাপা গাছ
কালুর খাবার শখ সব চেয়ে পিষ্টকে
কুঁজো তিনকড়ি ঘোরে
কেন মার’ সিঁধ-কাটা ধূর্তে
ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির
খবর পেলেম কল্য
খুদিরাম ক’সে টান
খুব তার বোলচাল
খ্যাতি আছে সুন্দরী বলে তার
খড়দয়ে যেতে যদি সোজা এস খুল্‌না
গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায়
গব্বুরাজার পাতে ছাগলের কোর্‌মাতে
গাড়িতে মদের পিপে
গিন্নির কানে শোনা ঘটে অতি সহজেই
গুপ্তিপাড়ায় জন্ম তাহার
ঘাসি কামারের বাড়ি
ঘাসে আছে ভিটামিন
ঘোষালের বক্তৃতা
চিন্তাহরণ দালালের বাড়ি
জন্মকালেই ওর লিখে দিল কুষ্ঠি
জমল সতেরো টাকা
জর্মন প্রোফেসার
জান তুমি রাত্তিরে
জামাই মহিম এল
জিরাফের বাবা বলে
ঝিনেদার জ্ঞাদনার
টাকা সিকি আধুলিতে
টেরিটি বাজারে তার
ট্রাম্‌-কন্‌ডাক্টার
ডাকাতের সাড়া পেয়ে
তম্বুরা কাঁধে নিয়ে
1 of 3

সংগীত – রবীন্দ্রনাথ ঠাকুর

রাজর্ষি – রবীন্দ্রনাথ ঠাকুর

চিত্রা – রবীন্দ্রনাথ ঠাকুর

সাহিত্যের স্বরূপ – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.