কুমুদিনী বিত্ত নিগম রহস্য – অভিরূপ সরকার
কুমুদিনী বিত্ত নিগম রহস্য – অভিরূপ সরকার
রচনাকাল – ৯ মার্চ, ২০২০ (দোলযাত্রা, ২৫ ফাল্গুন, ১৪২৬)—৩০ অক্টোবর, ২০২০ (লক্ষ্মীপুজো, ১৩ কার্তিক, ১৮২৭)
প্রথম প্রকাশ – ডিসেম্বর ২০২০
প্রচ্ছদ – সৌম্যদীপ প্রধান
প্রকাশক – শংকর মণ্ডল
.
ঋণ স্বীকার
‘কুমুদিনী বিত্ত নিগম রহস্য’ আমার চতুর্থ রহস্য উপন্যাস, তিন নম্বর ডিটেকটিভ বই। টের পাচ্ছি, গোয়েন্দা উপন্যাস লেখার ব্যাপারে আমার আগ্রহ কিছুতেই কমছে না। আগের দুটি গ্রন্থের প্রকাশক, দীপ প্রকাশন-এর শংকর মণ্ডল, এই বইটিও প্রকাশ করে আমার কৃতজ্ঞতাভাজন হলেন।
সারস্বত গবেষণাপত্র যেমন প্রকাশিত হওয়ার আগে বহু বিদ্বজ্জনের মন্তব্য লাভ করে সমৃদ্ধ এবং পরিবর্তিত হয়, এই বইটির প্রাক-মুদ্রণ পাণ্ডুলিপিটিও সেইরকম নানাজনের পরামর্শে উপকৃত ও পরিমার্জিত হয়েছে। যাঁরা সুপরামর্শ দিয়ে এই গোয়েন্দা কাহিনির বাঁধুনিকে আরও মজবুত করেছেন, সেই অগ্নিরূপ সরকার, পরন্তপ বসু, পার্থ রায়, মহুয়া সেনগুপ্ত, শিউলি সরকার, শ্রীজিৎ মল্লিক সর্বজিৎ সেনগুপ্ত, সুপ্রিয় সেনগুপ্ত, সুস্মিতা মৈত্র এবং সৌম্যেন্দ্র সিকদার-এর প্রতি আমার ঋণ স্বীকার করি।
আরও বড় ঋণ বাংলা সাহিত্যের অনুপম কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছে। আমার আগের দুটি বই পড়ে তিনি উৎসাহ না দিলে পরপর গোয়েন্দা কাহিনি লিখে যাওয়ার সাহস, মনে হয় না, সঞ্চয় করে উঠতে পারতাম। অত্যন্ত কুণ্ঠার সঙ্গে এই সামান্য বইটি তাঁকে উৎসর্গ করছি।
অভিরূপ সরকার
.
শ্রীযুক্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রদ্ধাস্পদেষু






গোয়েন্দা আদিত্যর পঞ্চবাণ দেবেন প্লিজ
These books beauty