• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কমলাকান্ত – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় » কমলাকান্ত – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়বইয়ের ধরন: প্রবন্ধ ও গবেষণা

কমলাকান্ত – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

কমলাকান্ত। অর্থাৎ
১। কমলাকান্তের দপ্তর।
২। কমলাকান্তের পত্র।
৩। কমলাকান্তের জোবানবন্দী।

প্রথম প্রকাশ – ১৮৮৫

.

প্রথম বারের উৎসর্গ

পণ্ডিতাগ্রগণ্য
শ্রীযুক্ত বাবু রামদাস সেন মহাশয়কে
এই গ্রন্থ
প্রণয়োপহার স্বরূপ
অপিত
হইল।

.

বিজ্ঞাপন

এই গ্রন্থ কেবল “কমলাকান্তের দপ্তরের” পুনঃ সংস্করণ নহে। “কমলাকান্তের দপ্তর” ভিন্ন ইহাতে “কমলাকান্তের পত্র ও কমলাকান্তের জোবানবন্দী” এই দুইখানি নূতন গ্রন্থ আছে।

কমলাকান্তের দপ্তরেও দুইটি নূতন প্রবন্ধ এবার বেশী আছে। “চন্দ্রালোকে,” এবং “স্ত্রীলোকের রূপ” এই দুইটি প্রবন্ধ কমলাকান্তের দপ্তরের প্রথম সংস্করণে পরিত্যাগ করা গিয়াছিল। তাহার কারণ এই যে, ঐ দুইটি আমার প্রণীত নহে। “চন্দ্রালোকে” আমার প্রিয় সুহৃৎ শ্রীমান্ বাবু অক্ষয়চন্দ্র সরকারের রচিত; এবং “স্ত্রীলোকের রূপ” আমার প্রিয় সুহৃৎ শ্রীমান বাবু রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের রচিত। উঁহারা স্ব স্ব রচনার সঙ্গে ঐ প্রবন্ধদ্বয় পুর্নমুদ্রিত করিবেন, এই ইচ্ছায়, আমি কমলাকান্তের দপ্তরের প্রথম সংস্করণে ঐ দুইটি পরিত্যাগ করিয়াছিলাম। এক্ষণে লেখকদিগের নিকট জানিয়াছি যে, তাঁহারা ঐ দুইটি প্রবন্ধ নিজে নিজে পুনর্মুদ্রিত করিবার কোন সম্ভাবনা নাই। অতএব, তাঁহাদের ইচ্ছানুসারে, ঐ দুইটি প্রবন্ধ কমলাকান্তের দপ্তরের দ্বিতীয় সংস্করণ-ভুক্ত করা গেল।

কমলাকান্তের পত্র তিনখানি মাত্র বঙ্গ-দর্শনে প্রকাশিত হয়। তিনখানি ভাঙ্গিয়া এখন চারিখানি হইয়াছে। “বুড়া বয়সের কথা” যদিও বঙ্গদর্শনে কমলাকান্তের নামযুক্ত হইয়া প্রকাশিত হয় নাই, তথাপি উহার মর্ম্ম কমলাকান্তি বলিয়া উহাও “কমলাকান্তের পত্র” মধ্যে সন্নিবেশিত করি। মোটে পাঁচখানি।

“কমলাকান্তের জোবানবন্দী’ সমেত সর্ব্বশুদ্ধ আটটি নূতন পুনর্মুদ্রিত করা গেল। গ্রন্থের আাকার অনেক বাড়িয়াছে বলিয়া এবং অন্যান্য কারণেও গ্রন্থের মূল্যও বৃদ্ধি করিতে বাধ্য হইয়াছি।

শ্রীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

Book Content

কমলাকান্তের দপ্তর 14 Topics
Lesson Content
0% Complete 0/14 Steps
০১. একা “কে গায় ওই”
০২. মনুষ্য ফল
০৩. ইউটিলিটি বা উদর-দর্শন
০৪. পতঙ্গ
০৫. আমার মন
০৬. চন্দ্রালোকে
০৭. বসন্তের কোকিল
০৮. স্ত্রীলোকের রূপ
০৯. ফুলের বিবাহ
১০. বড় বাজার
১১. আমার দুর্গোৎসব
১২. একটি গীত
১৩. বিড়াল
১৪. ঢেঁকি
কমলাকান্তের পত্র 5 Topics
Lesson Content
0% Complete 0/5 Steps
০১. কি লিখিব?
০২. পলিটিক্‌স্
০৩. বাঙ্গালীর মনুষ্যত্ব
০৪. বুড়া বয়সের কথা
০৫. কমলাকান্তের বিদায়
কমলাকান্তের জোবানবন্দী

কৃষ্ণচরিত্র – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

দেবতত্ত্ব ও হিন্দুধর্ম্ম – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

লোকরহস্য – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সহজ রচনা শিক্ষা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.