• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কবিতার শত্রু ও মিত্র – বুদ্ধদেব বসু 

লাইব্রেরি » বুদ্ধদেব বসু » কবিতার শত্রু ও মিত্র – বুদ্ধদেব বসু 
কবিতার শত্রু ও মিত্র
লেখক: বুদ্ধদেব বসুবইয়ের ধরন: প্রবন্ধ ও গবেষণা

কবিতার শত্রু ও মিত্র – বুদ্ধদেব বসু 

কবিতার শত্রু ও মিত্র (রচনাকাল : ১৯৬৮-১৯৭৩)। প্রথম প্রকাশ : শ্রাবণ ১৩৮১ আগস্ট ১৯৭৪; প্রকাশক : সুপ্রিয় সরকার, এম সি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, ১৪ বঙ্কিম চাটুজ্যে স্ট্রিট কলিকাতা ১২; মুদ্রাকর শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, নিউ মানস প্রিন্টিং ১/বি, গোয়াবাগান স্ট্রিট কলিকাতা ৬; প্রচ্ছদ : পূর্ণেন্দু পত্রী; পৃ [৪] + ৯৫; দাম : পাঁচ টাকা। 

সূচি : কবিতার শত্রু ও মিত্র : একটি খোলা চিঠি (১-৪৬); কবিতা ও আমার জীবন/আত্মজীবনীর ভগ্নাংশ (৪৭-৭০); চরম চিকিৎসা (৭১-৯৫)। 

পত্রপত্রিকায় প্রথম প্রকাশ : 

‘কবিতার শত্রু ও মিত্র : একটি খোলা চিঠি’ দেশ সাহিত্যসংখ্যা ১৩৭৮ ৩৮ : ২৭ ২৪ বৈশাখ ১৩৭৮ শনিবার ৮ মে ১৯৭১, পৃ ৭৭-৯৪। 

‘কবিতা ও আমার জীবন/আত্মজীবনীর ভগ্নাংশ’ দেশ সাহিত্যসংখ্যা ১৩৭৯ ৩৯ : ২৮ ৩০ বৈশাখ ১৩৭৯ ১৩ মে ১৯৭২ পৃ ২০৩-২০৮। দেশ-এ প্রকাশের সময় শিরোনাম : ‘কবি ও কবিতা/আত্মজীবনীর ভগ্নাংশ’। নৈঋতী পত্রিকায় (১:১ জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৭৩ পৃ ১-১৬) ‘কবিতা ও আমার জীবন/আত্মজীবনীর ভগ্নাংশ’ শিরোনামে প্রকাশের সময় বু. ব. স্বাক্ষরিত পাদটীকায় লেখা হয় : 

“এই প্রবন্ধের একটি ক্ষুদ্রতর প্রকরণ ‘কবি ও কবিতা’ নামে ‘দেশ’ পত্রিকার ১৯৭২ সাহিত্য-সংখ্যায় প্রকাশিত হয়েছিলো। বর্তমান লেখনটিতে বহু নতুন অংশ যোগ করেছি, অনেক অংশ পুনর্লিখিত হয়েছে।” 

‘চরম চিকিৎসা’ দেশ সাহিত্যসংখ্যা ৩৫ : ২৮ ২৮ বৈশাখ ১৩৭৫, শনিবার ১১ মে ১৯৬৮, পৃ ২৩৭-২৪১। 

বর্তমান সংস্করণে নিম্নলিখিত অংশ যুক্ত : 

কবিতা এবং সাহিত্য বিষয়ে বুদ্ধদেব বসুর সর্বশেষ এই তিনটি রচনারই প্রথম লেখন দেশ পত্রিকার তিন সাহিত্যসংখ্যায় প্রকাশিত হয়েছিলো। ‘কবিতার শত্রু ও মিত্র : একটি খোলা চিঠি’ ১৩৭৮ সালে; পরের বছর ‘কবি ও কবিতা’ নামে ‘কবিতা ও আমার জীবনে’র একটি ক্ষুদ্রতর প্রকরণ; আরও আগে,, ১৩৭৫ সালে, ‘চরম চিকিৎসা’ নামে নাটিকাটি। 

মৃত্যুর পূর্বে, বর্তমান বইয়ের পাণ্ডুলিপি তৈরি করার সময়, তিনটি লেখাতেই অভ্যাসমতো তিনি অল্পবিস্তর পরিবর্তন করেছিলেন। সব চাইতে বেশি বদল ঘটেছে দ্বিতীয় রচনাটিতে। নৈঋতী নামে একটি ছোটো পত্রিকার দ্বিতীয় সংখ্যার জন্য ‘কবি ও কবিতা’র অনেক অংশ পুনর্লিখিত হয়, বহু নতুন অংশ যোগ হয় তাতে, এবং লেখাটির তখন নাম হয় ‘কবিতা ও আমার জীবন : আত্মজীবনীর ভগ্নাংশ’। বইয়ে এই লেখনটি ছাপা হয়েছে। 

প্রকাশক
সেপ্টেম্বর, ১৯৭৪ 

দ্র. গ্রন্থে প্রকাশ কাল এবং প্রকাশকের প্রতিবেদনে উল্লিখিত মাস দেখে মনে 

হচ্ছে—গ্রন্থটি সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল। 

চতুর্থ মলাটে প্রকাশকের পক্ষ থেকে লেখা হয় : 

মৃত্যুর পূর্বে বুদ্ধদেব বসু তিনটি নতুন গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি করতে পেরেছিলেন। তার মধ্যে কবিতা ও কবিতার মতো মিথলজির উপর নির্ভরশীল মহাভারতের কথা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। শীঘ্রই প্রকাশিত হবে দ্বিতীয় গ্রন্থ আমার যৌবন যেটি তাঁর আত্মজীবনীর দ্বিতীয় অংশ। কবিতার শত্রু ও মিত্র নামে তৃতীয় এই গ্ৰন্থকে বলা চলে কবিতা ও সাহিত্য বিষয়ে তাঁর সর্বশেষ রচনা। আত্মজীবনী রচনার যে-বিস্তারিত পরিকল্পনা তিনি করেছিলেন তা অসমাপ্ত থেকে গেছে। তাহলেও আমার ছেলেবেলা এবং আমার যৌবন-এর সঙ্গে বর্তমান গ্রন্থের কবিতা ও আমার জীবন মিলিয়ে পড়লে তবেই বুদ্ধদেব বসুর কবি জীবনের স্বরচিত ইতিবৃত্ত অনেকখানি জানা সম্ভব হবে। 

প্রভাতকুমার দাস 

কৃতজ্ঞতা : জাতীয় গ্রন্থাগার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বাগবাজার রিডিং লাইব্রেরি, অলোক রায়, এলা দাস, সমীরণ দে, ধ্রুবজ্যোতি মণ্ডল, শৌনক চক্রবর্তী, তনিমা রায় ভট্টাচার্য। 

Book Content

কবিতার শত্রু ও মিত্র : একটি খোলা চিঠি
কবিতা ও আমার জীবন : আত্মজীবনীর ভগ্নাংশ
চরম চিকিৎসা : একটি নীতিশিক্ষামূলক প্রহসন

বোদলেয়ার: তাঁর কবিতা – বুদ্ধদেব বসু

রাত ভ’রে বৃষ্টি

রাত ভ’রে বৃষ্টি – বুদ্ধদেব বসু

আমি চঞ্চল হে

আমি চঞ্চল হে – বুদ্ধদেব বসু

পিরানদেল্লোর গল্প

পিরানদেল্লোর গল্প – সম্পাদনা : বুদ্ধদেব বসু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.