আগামী রাত্রির উপাখ্যান
সমকালীন আফ্রিকান স্পেকুলেটিভ ফিকশন
Tales from the Coming Night-Contemporary African Speculative Fiction
সঙ্কলন ও সম্পাদনা-ওলে তালাবি, সুদীপ চট্টোপাধ্যায়
কৃতজ্ঞতা স্বীকার-দেবজ্যোতি ভট্টাচার্য, ওগিনিকোওয়ে ডোনাল্ড একপেকি
AAGAMI RATRIR UPAKHYAH
Contemporary African Speculative Fiction
Edited by WOLE TALABI, SUDEEP CHATTERJEE
Cover Design: Subinoy Das
FIRST EDITION PUBLISHED IN January 2023
Published by: Arindam Debnath on behalf of JOYDHAK PRAKASHAN
.
Each story translated and published with permission from each individual writer. Original writers reserve their right on the original works.
.
Introduction – Wole Talabi
People of every society have hopes, fears and dreams about the past, present and the future, about different ways of being human. And many of them write about it. This is the foundation of speculation fiction, the literature of the not-real. But not everyone in all societies who writes speculative, or any kind of fiction really, has the resources and opportunity to reach a wider, global audience. This is mostly a socio-economic issue, but it is also a language issue.
Language and communication are tricky, but essential things. Humanity needs to be able to understand each other to be able truly work together and share our dreams. In that sense, language itself is a kind of technology – a tool for understanding. But we have so many of these tools, these languages, around the world and they don’t all fit together seamlessly, which means that global communication often has blind spots, underserved communities who may not have access certain types of knowledge or experience or information simply because it is not available in their language. Hence, translations.
For the last few years, African speculative fiction has (finally) been gaining more recognition in the mainstream speculative fiction world. The work of African speculative fiction authors which explores our ideas about sciences, myth, technology, philosophy, climate, culture and so much more is reaching more of a global audience than it had in previous years, challenging stereotypes about the continent and leading to interesting new experiences. There are several factors driving this but, in the end, the resulting interest is a good thing, because for so long, much of this work was ignored. Still, the thrust of much of this popularization has been to make African speculative fiction more visible to readers in the so-called global north. But we also want to share our dreams with our cousins in (or from) the so-called global south. We want to share our dreams with as much of humanity as possible, regardless of socioeconomics or language. Hence, a translation project.
Speculative fiction is full of concepts and ideas to enable easy communication across language, telepathy, universal translation machines, direct neural translators, and even, hilariously, alien fish. In the real world though, translation is much more nuanced and complex. Google Translate is useful but limited and cannot understand the narrative context or cultural references or even artistic flourishes and so would probably render a translated story inert, stripped of all that makes it what it is. Translation requires people who care about and understand stories, what makes them work, their inherent beauty and appeal. People who are passionate about bring stories to new eyes and minds and hearts. Which is why when Sudeep Chatterjee and the wonderful team at Joydhak Prakashan in India first approached me with the idea of this collaborative project to translate African speculative fiction into Bengali for readers on the Indian subcontinent where it is most widely spoken, I jumped at the chance. Translations take effort but can be very rewarding. The more we discussed, the more certain I was we had a chance to contribute to something similar to the great work that Neil Clarke is doing at Clarkesworld, translating and publishing Chinese science fiction to English, or the consistently excellent work of the folks at Strange Horizons who publish all kinds of translated work in multiple languages in their sister magazine Samovar and even the series of translated anthologies put out by people like Francesco Verso with Future Fiction, translating and publishing work in Italian. Joydhak Prakashan has translated and brought the world of English, American, Spanish, and Russian science fiction to Bengali readers and so it made sense to work with them on this and I am grateful for the chance.
The African continent and the Indian subcontinent have a long and wonderful history of exchange and collaboration, some of it unfortunately forced due history injustice, but much of it not. Travel between the regions is well documented, from people like Ethiopian Malik Ambar, to the Abyssinians, also known as Habshis who mostly came from the Horn of Africa, to the Bengali speaking traders who navigated the Indian ocean and established trading posts along the coast of East Africa all the way to Mozambique. My point is, we have historical ties and so of course we want to make Bengali readers more aware of the vast culture and contemporary literature of ideas within Africa, and hopefully also engage with African speculative fiction, especially our science fiction. To connect with the strong local voices coming from different African countries today. Authors writing ground-breaking stories using the science, philosophies, socio-political realities, and local experiences to explore the human condition.
So, to that end, I have selected 26 stories, many of which are award-winning, excellent works that have done well and were originally written in English. They have been translated to Bengali and published in the two volumes of this book.
The authors include people from 11 African countries and the stories explore a range of themes. While they also vary in genre, they mostly lean toward science fiction as this is an editorial preference of mine. I believe Africa is well known already as a place with many myths and local beliefs, something that is sometimes incorrectly viewed as a kind of unsophisticated thinking. Hence my choice to lean away from that and toward science fictional stories ranging from “hard” science fiction that takes place beyond Earth and includes alien life, like Corialis by T. L. Huchu (Zimbabwe) and The Lights Go Out One by One by Kofi Nyameye (Ghana) or superhero-fiction adjacent stories like Tiny Bravery by Ada Nnadi (Nigeria) to more ground near-future speculative stories like Undercurrency by Sam Beckbessinger (South Africa), to stories that lean toward science-fiction-horror such as Shame by Nerine Dorman (South Africa) and Behind Our Irises by TloTlo Tsamase (Botswana) as well as more fantastical and genre bending work like Ogotemmeli’s Song by Mame Bougouma Diene (Senegal) and Convergence in Chorus Architecture by Dare Segun Falowo (Nigeria).
Every story in this two-volume collection is unique making the collection as diverse as the continent its authors call home. I hope you enjoy these stories, engage with them deeply. Let yourself drift into these fantastical word-worlds and let them change what you think about when you think of African speculative fiction.
.
কিছু কথা – সুদীপ চট্টোপাধ্যায়
“The most authentic thing about us is our capacity to create, to overcome, to endure, to transform, to love and to be greater than our suffering.”
কথাটা বলেছিলেন নাইজেরিয়ান-ব্রিটিশ লেখক বেন ওকরি। সেই বেন ওকরি, যার লেখা বই ‘দ্য ফ্যামিশড রোড’ ১৯৯১ সালে বুকার পুরস্কার পেয়ে সাহিত্য-জগতে ঝড় তুলেছিল। স্পেকুলেটিভ ফিকশন আর লিটেরারি ফিকশনের দ্বন্দ্বযুদ্ধ অতিক্রম করে বইটি এমন এক উচ্চতায় পৌঁছেছিল যে, পাঠক আর সাহিত্য সমালোচকরা একসুরে বলতে শুরু করেছিলেন, “আফ্রিকান সাহিত্যের নতুন যুগ শুরু হল এইবার।”
এই ধরনের মন্তব্য কিন্তু এই প্রথম নয়। ১৯৫৮ সালে চিনুয়া আচেবের লেখা উপন্যাস ‘থিংস ফল অ্যাপার্ট’ প্রকাশিত হওয়ার পরও প্রায় এই কথাই বলা হয়েছিল, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল ১৯৮৬ সালে নাইজেরিয়ান নাট্যকার ওলে সোয়িংকাহ-র নোবেল পাওয়ার পরেও। নেডিন গর্ডমার আর জে এম কোয়েটজির বেলায় অবশ্য এমনটা কিছু শোনা যায়নি। সংবাদপত্রে উঠে আসেনি আফ্রিকার সাহিত্যের ধ্বজা উত্তোলনের কাহিনিও।
এর পিছনের কারণটা বুঝতে অসুবিধা হয় না। নেডিন গর্ডমার আর কোয়েটজি আফ্রিকায় থাকলেও শ্বেতাঙ্গ, তাঁদের চেহারা ও জীবনের সঙ্গে চিরাচরিত ‘আফ্রিকা’-র ছবি খাপ খায় না। কিন্তু চিনুয়া আচেবে, ওলে সোয়িংকা আর বেন ওকরি কৃষ্ণাঙ্গ পরিবারের সন্তান, তাঁদের লেখাতেও আফ্রিকার প্রাচীন সমাজ, রীতিনীতি ও বিশ্বাসের বর্ণনা আছে। সুতরাং, তাঁরাই হলেন আফ্রিকার সাহিত্যের ধ্বজাধারী। অথচ, এই তিনজন সাহিত্যিকই উঠে এসেছেন আফ্রিকার ‘একটা’ দেশ থেকে, সাহিত্য রচনা করেছেন শুধুই ইংরেজিতে। অদ্ভুত না?
বলাবাহুল্য, উপরোক্ত সাহিত্যিকদের কলমের জোর অথবা সাহিত্য বোধ সম্পর্কে কোনো সংশয় থাকার প্রশ্নই নেই, কিন্তু এরকম দু’জন চারজনকে আফ্রিকান সাহিত্যের দিকদর্শক বলে ঘোষণা করে দেয়াটা আমাকে চিরকালই ব্যক্তিগতভাবে অস্বস্তিতে ফেলে।
আফ্রিকা মানে কী? সেখানকার কৃষ্ণাঙ্গ মানুষ? ঔপনিবেশবাদের রক্তক্ষয়ী ইতিহাস? আরণ্যক উপজাতিদের রহস্যময়ী সংস্কৃতি? বন্যপ্রাণী আর আদিম অরণ্য? না একবিংশ দুনিয়ার প্রেক্ষাপটে দেখতে গেলে গৃহযুদ্ধ, সন্ত্রাস, দুর্নীতি আর উত্তর ঔপনিবেশবাদের হাত ধরে আবির্ভূত সামাজিক-রাজনৈতিক নিপীড়নের কাহিনি? অথবা, এ সব কিছুই নয়, বরং অতীব শক্তিশালী রাষ্ট্রদের এক ‘কোয়ালিশন’; ভবিষ্যতে যারা সবাইকে ছাপিয়ে মানবসমাজের নেতৃত্ব দেবে?
আফ্রিকা একটা মহাদেশ। বর্তমানে পঞ্চাশটারও বেশি দেশ আছে এই মহাদেশে। উপজাতীয় ‘ডায়ালেক্ট’ বাদ দিয়ে শুধু স্বীকৃত ভাষার কথাও যদি ধরি, তিন হাজারটা ভাষা আছে আফ্রিকায়, অধিকাংশ ভাষায় সাহিত্য রচনাও হয়েছে। তাতে আরবী, ইংরেজি, সোমালি, সোয়াহিলি যেমন আছে; নাম নিতে হয় খোসা, ইয়োরুবা, ইগবো, ফুলানিরও। শুধুমাত্র নাইজেরিয়াতেই পাঁচশটার অধিক ভাষা প্রচলিত। কিছু কিছু ভাষার নিজস্ব লিপিও আছে। অনেক ভাষা হারিয়েও গিয়েছে, আবার অনেক ভাষা পরস্পরের সঙ্গে মিশে নতুন ভাষা তৈরি করেছে।
এইবার আসা যাক মানুষের কথায়। ভাসা ভাসা ভাবে দেখতে গেলেও তিন হাজারটির বেশি উপজাতির বসবাস এই বিশাল মহাদেশে, তাঁদের প্রত্যেকের নিজস্ব ধর্মবিশ্বাস, সামাজিক রীতিনীতি, লোককথা, আচার অনুষ্ঠান আছে। এছাড়াও গল্প কথা দিয়ে গড়া একটা লৌকিক মহাবিশ্বের ধারণা আছে অনেকের, যা অন্যান্য গোষ্ঠীর লৌকিক মহাবিশ্বের সঙ্গে ‘ওভারল্যাপ’ করে মাঝে মাঝে। ওই মার্ভেল মাল্টিভার্সের মতোই। কালের নিয়মে এই মানুষদের অনেকেই তাঁদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দেশান্তরী হয়েছে, জীবন শুরু করেছে অন্য কোনো মুলুকে এসে। তাঁদের সঙ্গে বিবাহ হয়েছে ভিন্ন গোষ্ঠীর মানুষদের, তাঁদের সন্তানরা দুই গোষ্ঠীর স্মৃতি-সংস্কৃতি সংবরণ করে এগিয়ে গিয়েছে জীবনের পথে। এই বিপুল সংখ্যক মানুষের ইতিহাস আর ঐতিহ্যকে বুঝতে গেলে, তাঁদের শেকড়ের অনুসন্ধান করতে হলে গোটা একটা জীবনও যথেষ্ট নয়। সেক্ষেত্রে ‘আফ্রিকান সাহিত্য’ বলতে আমরা ঠিক কী বোঝাতে চাই? একজন লেখক বা একটা গল্প কি গোটা আফ্রিকার প্রতিনিধিত্ব করতে পারে?
উত্তরটা আমাদের সকলেরই জানা। এমতাবস্থায়, এই সঙ্কলনটির নাম ‘আফ্রিকান স্পেকুলেটিভ ফিকশন’ রাখাটাও কতটা যুক্তিযুক্ত? আমরা কী করে বুঝব, এই গল্পগুলো আফ্রিকার প্রতিনিধিত্ব করছে? স্পেকুলেটিভ সাহিত্যের কথাও যদি ধরি, এই গল্পগুলোই আসলে আফ্রিকার সমকালীন সাহিত্যের পরিচায়ক?
এই প্রশ্নের কাছে ফিরে আসব অবশ্যই, কিন্তু তার আগে একটা ব্যাপার নিয়ে সংক্ষিপ্ত আলোচনার আশু প্রয়োজন। আফ্রিকান স্পেকুলেটিভ সাহিত্য কেন? সম্প্রতি সারা বিশ্বজুড়ে আফ্রো-ফিউচারিজম আর আফ্রো-ফ্যান্টাসটিকার যে জোয়ার এসেছে, সিনেমা-সাহিত্য-শ্রুতিনাটক-সিরিজ সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে আফ্রিকার কল্পবিজ্ঞান আর ফ্যান্টাসি, তার কারণটাই বা কী?
সত্যি বলতে কল্পবিজ্ঞান আর স্পেকুলেটিভ সাহিত্য নিয়ে আফ্রিকার বিভিন্ন দেশে আগেও কিছু কিছু লেখালিখি হয়েছে, সে লেখাগুলো নিয়ে কোনো উন্মাদনা সৃষ্টি হয়নি। আফ্রিকার বাইরে তো নয়ই। ইউরোপ আর আমেরিকায় প্রকাশক পাওয়া তো দূরের কথা! কী এমন হল যে গত দশ বছরের মধ্যে আফ্রিকার স্পেকুলেটিভ ফিকশন বিশ্বসাহিত্যে আলোড়ন ফেলে দিল? নেবুলা-হিউগো-বিএসএফ-লোকাস পুরস্কারের তালিকায় প্রায় প্রতি বছর আফ্রিকার বিভিন্ন লেখকের গল্প উপন্যাস দেখা যেতে লাগল?
এর পিছনে কোনো জাদু নেই। যদি থেকে থাকে, সে জাদু শুধুই কলমের। হ্যাঁ, অনুঘটক বলতে দু’একটা ঘটনার কথা
উল্লেখ করা যেতেই পারে। নেদি ওকোরাফোরের উপন্যাস ‘হু ফিয়ার্স ডেথ’ ২০১১ সালে ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ড জিতে নেওয়ার পর যথেষ্ট পাঠকপ্রিয়তা পায়। এই প্রাপ্তমনস্ক ফ্যান্টাসি উপন্যাসকে কেন্দ্র করে প্রথম সারির পত্রপত্রিকায় বেশ কিছু আলোচনা প্রকাশিত হয়, প্রকাশকরাও নড়েচড়ে বসে। ২০০৮ সালের বিশ্বব্যাপী মন্দার পর থেকে প্রকাশনা জগতে খুব একটা ভালো সময় যাচ্ছিল না, ফলে ভিন্নধর্মী কন্টেন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা
করতে এগিয়ে এসেছিল কেউ কেউ। ‘হু ফিয়ার্স ডেথ’ তাঁদের সাহস দিয়েছিল, আফ্রিকান স্পেকুলেটিভ ফিকশন নিয়ে ভাবনাচিন্তা করার জন্য। এখানে বলে রাখা দরকার যে নেদি ওকোরাফোর আফ্রিকান মূলের লেখিকা হলেও তিনি আমেরিকার নাগরিক, ফলে তাঁর পক্ষে পথটা অতটাও কঠিন ছিল না। কিন্তু আফ্রিকার কিছু কিছু লেখকও সে সময়ে অনলাইনে লেখালিখি করতেন, তাঁদের নিজস্ব ব্লগও ছিল। ওকোরাফোর সাফল্য যে তাঁদেরও অনুপ্রাণিত করেছিল, সে বিষয়ে কোনো সন্দেহ
নেই।
প্রকাশকদের উৎসাহিত হওয়ার আরেকটা কারণ ছিল অনলাইন ওয়েব ম্যাগাজিনদের অভাবনীয় সাফল্য, যেখানে বিদেশি কল্প গল্পের অনুবাদ ও আলোচনা দেখা যেত। স্পেকুলেটিভ ফিকশন সংক্রান্ত বইয়ের প্রকাশনার পাশাপাশি নতুন পাঠক ও লেখকদের সামনে নিয়ে আসতে ‘টর ডট কম’, ‘স্ট্রেঞ্জ হরাইজন’ আর ‘ক্লার্কসওয়ার্ল্ড’ যে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তাতে অনলাইন ম্যাগাজিন নিয়ে অবজ্ঞার ভাবটা কিছুটা হলেও কেটেছিল। মুশকিল হল, আফ্রিকার নানা দেশে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা হলেও কেবলমাত্র তাদের জন্য কোনো ‘এক্সক্লুসিভ’ ওয়েব প্ল্যাটফর্ম ছিল না।
২০০২ সালে ক্যামেরুনের লেখক এনটোনে এডজাবেও ‘চিমুরেনগা’ বলে এক অনলাইন সাহিত্য পত্রিকা শুরু করেন, সাহিত্যিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করলেও ক্রমে ‘চিমুরেনগা’ পরিধি বিস্তার করে। যে সময়ের কথা হচ্ছে, অর্থাৎ ২০১০-২০১১ সাল আসতে আসতে এই পত্রিকা আফ্রিকার বিভিন্ন দেশের সমকালীন শিল্প, সঙ্গীত, সাহিত্য, রাজনীতি সম্পর্কে বিস্তারে জানার জন্য উল্লেখযোগ্য গন্তব্য হয়ে দাঁড়িয়েছিল। প্রকাশকরাও সেদিকে নজর রেখেছিলেন। অনলাইন পাঠকদের আফ্রিকান লেখকদের প্রতি আস্থা, অ্যাংলোসেন্ট্রিক সাহিত্যে নতুনত্বের অভাব ও বেহাল বাজারে নতুন কন্টেন্টের চাহিদাই হয়তো দৃষ্টিভঙ্গির প্রাথমিক পরিবর্তনের সূচনাটা করে দিয়েছিল। এরপর থেকেই আফ্রিকার স্পেকুলেটিভ সাহিত্যের জয়যাত্রা শুরু।
২০১০ সালের পর থেকে একটু একটু করে অনলাইন ও প্রিন্টেড সাহিত্য পত্রিকায় আফ্রিকার বিভিন্ন দেশের লেখকদের উপস্থিতি টের পাওয়া যায়। কিন্তু ‘রেডিকাল চেঞ্জ’ বলতে যা বোঝায়, সেটা এল ২০১৪ সালে। তফাত ছিল এই, যে এই বদলটা এইবার ঘটল আফ্রিকার ভিতরে, বাইরে নয়। নাইজেরিয়ার দুই লেখক চিনেলো ওনউয়ালু আর চিয়াগোজি ফ্রেড নোনওউ আফ্রিকার স্পেকুলেটিভ ঘরানার লেখকদের একসঙ্গে নিয়ে আসার জন্য ‘ওমেনানা’ অনলাইন পত্রিকার পত্তন করলেন, পাশাপাশি গঠন হল আফ্রিকান স্পেকুলেটিভ ফিকশন সোসাইটি। লেখক, চলচিত্র পরিচালক, গ্রাফিক আর্টিস্ট, যে কোনো আফ্রিকান ব্যক্তি এই সংগঠনের সদস্যতা নিতে পারে বলে ঠিক করা হল। স্পেকুলেটিভ ফিকশনের লেখক ও পরিচালকদের সাহায্য করার জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হয় এরপর, যার মধ্যে প্রধান হল নোমো অ্যাওয়ার্ড-এর সূচনা। সিদ্ধান্ত নেওয়া হল, প্রতি বছর স্পেকুলেটিভ ঘরানার শ্রেষ্ঠ আফ্রিকান গল্প, নভেলা, উপন্যাসকে দেয়া হবে এই পুরস্কার। আর স্পেকুলেটিভ ফিকশন বলা হবে কাকে? কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, হরর, স্লিপস্ট্রিম, অল্টারনেট হিস্ট্রি, লৌকিক বিশ্বাস বা অন্য যে কোনো ধরনের কল্পকাহিনিকে। Speculative Fiction is an inclusive rather than exclusive term designed to include most especially any distinctively African forms that may develop. (সৌজন্য: https://www.africansfs.com/)
কয়েক বছরের মধ্যেই গোটা আফ্রিকা জুড়ে স্পেকুলেটিভ সাহিত্য ফুলেফেঁপে উঠল। নাইজিরিয়া, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া, জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা, মিশর, বোটসওয়ানা সহ নানান দেশে এই জোয়ার দেখা দিল। প্রকাশনা ব্যাবসাতেও স্পেকুলেটিভ ফিকশনের রমরমা। নতুন পাঠক যেমন তৈরি হচ্ছে, অসংখ্য প্রতিশ্রুতিবান কলমও উঠে আসছে প্রতি বছর। স্টিরিওটিপিকাল আফ্রিকা আর কল্পবিজ্ঞানের বস্তাপচা ভাবনাকে দূরে সরিয়ে রেখে নতুন নতুন বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে সর্বত্র। অসামান্য বিষয়বস্তু আর দুরন্ত লেখনী নিয়ে পাঠকের মন জয় করে নিচ্ছে অপরিচিত লেখক লেখিকারা।
পাশাপাশি আত্মপ্রকাশ করেছে আরো বহু ওয়েব সাহিত্য প্ল্যাটফর্ম। কেউ কেউ মূলধারার সাহিত্য নিয়ে কাজ করছে, কেউ কাজ করছে ব্যতিক্রমী সাহিত্যকে এগিয়ে নিয়ে আসার জন্য। কেউ ইংরেজি লেখালিখি নিয়ে এগোচ্ছে, তো কেউ জোর দিচ্ছে আফ্রিকার অন্যান্য ভাষার সাহিত্য আর অনুবাদের ওপর। জালাডা আফ্রিকার মতো প্যান আফ্রিকান রাইটার্স কালেক্টিভ যেমন শুরু হয়েছে; দৃষ্টি আকর্ষণ করেছে ব্রিটল পেপার, কালাহারি রিভিউ আর সাব সাহারান ম্যাগাজিনের মতো ই-ম্যাগও। শুধু গল্প প্রকাশই নয়, আন্তর্জাতিক পত্র পত্রিকায় লেখা পাঠানোর জন্য বা লিটারারি এজেন্টদের মাধ্যমে প্রকাশক খুঁজে পাওয়ার জন্য এই ম্যাগাজিনগুলো সে সময়ে প্রতিভাবান তরুণ তরুণীদের সাহায্যও করেছেন। তাঁদের মধ্যে অনেকেই আজ জনপ্রিয় লেখক।
একটু গভীরে ঢুকে যদি ভাবা হয়, তাহলে হয়তো এই বদলের আরেকটা কারণ আন্দাজ করা সম্ভব। হয়তো প্রত্যক্ষ ভাবে নয়, কিন্তু কোথাও না কোথাও এই ‘ফ্যাক্টর’-টা প্রথম থেকেই ছিল। সমাজে প্রযুক্তির অনুপ্রবেশ, আর খানিকটা…ভাগ্য। আট আর নয়ের দশকে আফ্রিকার অনেক দেশই সামাজিক রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকায় বৈষম্যমূলক রাজনীতি উন্মূলন করে মোটামুটি একটা স্থিতিশীল সরকারের গঠন হয়েছে, কেনিয়ায় আর্থিক উদারীকরণ নীতি বাস্তবায়িত করা হয়েছে, উগান্ডার প্রথম নির্বাচনে জয়ী হয়ে ইয়োওয়েরি মুসেবেনি নতুন আর্থিক নীতি নিয়ে কাজ শুরু করেছেন।
সন্দেহ নেই, আদর্শ গণতন্ত্র বা সমাজব্যবস্থা আসেনি, কিন্তু দীর্ঘকালীন যুদ্ধ আর মিলিটারি শাসন থেকে বেরিয়ে আসার পর লোকজন মুক্তির নিশ্বাস নিয়েছিল। সেই দু তিন দশকের মধ্যে সমাজের অন্তরীণ চেহারা বদলেছে। ছেলেমেয়েরা স্কুলে গিয়েছে, বইপত্র আর সিনেমার সংস্পর্শে এসেছে, স্বপ্ন দেখতে শিখেছে। এর পর এল প্রযুক্তি। কেবল টিভি, ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। রোজকার জীবনে প্রযুক্তির চমৎকার দেখতে দেখতে হয়তো টেকনোলজির উদ্ভাবনী ক্ষমতা নিয়ে আগ্রহ জন্মেছিল অনেকের, যা কিনা সর্বত্র হয়ে থাকে। সেই কিশোর কিশোরীরাই পরে বিজ্ঞান আর সাহিত্য নিয়ে পড়াশুনা করেছে, পেশাগত ভাবে সাফল্যও পেয়েছে। তাদের মধ্যে অনেকেই আজ কল্পবিজ্ঞান আর ফ্যান্টাসির গল্প লিখছে, অনেকে ওমেনানা আর জালাডার মতো প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম তৈরি করে সাহিত্যকে এগিয়ে নিয়ে চলেছে।
গত কয়েক বছরে আফ্রিকার কল্পবিজ্ঞান আর ফ্যান্টাসি যে উচ্চতায় পৌঁছে গিয়েছে, তাতে সত্যিই বিস্মিত হতে হয়। মেটাফিজিকল ফিকশন হোক বা জটিল রাজনৈতিক কাহিনির মাধ্যমে বুনে তোলা ফ্যান্টাসি, কিংবা আফ্রিকার অতীত বা ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে গড়ে তোলা বহুস্তরীয় কল্পবিজ্ঞান কাহিনি, সমকালীন লেখকদের কলম বার বার আমাদের চমকে দিয়েছে। এই ‘কলম’-এ কোনো জড়তা নেই, কোনো পোস্ট কলোনিয়াল স্ট্রেস নেই, কোনো হীনমন্যতা নেই, কিন্তু নিজেদের সমাজের মনন ও দর্শন আছে ষোল আনা। আরে আছে আত্মবিশ্বাস। ইংরেজিতে যে লেখাকে বলে— Unapologetic. ২০১৮ সালে মার্ভেল এন্টারটেনমেন্টের ব্লকবাস্টার ছবি ‘ব্ল্যাক প্যান্থার’-এর অভূতপূর্ব সাফল্যের পর থেকে আফ্রোফিউচারিজম আর কল্পবিজ্ঞান সাহিত্য নিয়ে যে বিশ্বব্যাপী উন্মাদনা লক্ষ করা গেছে পাঠক ও দর্শকের মধ্যে, তাতে আশা করা যায় আগামীতে আরো ভালো কাজ হতে চলেছে এই ঘরানায়।
কিন্তু এই প্রচার সর্বস্ব দুনিয়ায়, এত চমক আর বিনোদনের হিড়িকের মাঝে আফ্রিকান স্পেকুলেটিভ গল্প তাঁর আত্মাকে ধরে রাখতে পারবে তো? না হাজার হাজার ভালো গল্পের মাঝে তাদের আর আলাদা করে কোনো অস্তিত্ব থাকবে না? আফ্রিকার গল্প, বা আফ্রিকার লেখকদের লেখা গল্প বলে আর আলাদা করে যাবে না তাদের? এই প্রশ্নের উত্তর দিতে হলে আবার আমাদের সেই আগের প্রশ্নেই ফিরে যেতে হয়। কে ঠিক করে দেবে আফ্রিকার গল্প মানে কী? আফ্রিকা মানে কী? এত ভাষা, এত সংস্কৃতি, এত মানুষ! অনেকে আফ্রিকায় জন্মেছে, অনেকে আফ্রিকায় বড়ো হয়েছে, অনেকে আবার অন্য দেশ থেকে এসে আফ্রিকায় ঘর বেঁধেছে। কিন্তু লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটা যোগসূত্র খুঁজে বার করা কি সম্ভব?
উত্তরটা সহজ নয়। কিন্তু তাও, বেন ওকরির সেই উক্তি থেকেই নিজের মতো একটা উত্তর খুঁজে নিয়েছি আমি।
“The most authentic thing about us is our capacity to create, to overcome, to endure, to transform, to love and to be greater than our suffering.”
যে কথাটা আফ্রিকার প্রতিটা মানুষের অতীতের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, যে কথাটা তাঁদের একাত্ম করে, যে কথাটা তাঁদের শিরদাঁড়া সোজা করে বলতে শেখায়, “উই বিলং টু আফ্রিকা!” আফ্রিকা মহাদেশের প্রতিটা মানুষের মধ্যে যদি একটা যোগসূত্র থাকে, তাহলে সেটা শুধু এটাই- দ্য সাফারিং! তাঁদের বেদনা, তাঁদের যাতনার ইতিহাস। দেশ, কাল, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে যা তাঁদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। কখনও প্রকৃতির কোপ, কখনও শ্বেতাঙ্গদের অত্যাচার, কখনও গৃহযুদ্ধের উত্তাপ! আজ এই যাতনার স্বরূপ বদলেছে ঠিকই, কিন্তু মুছে তা যায়নি সাধারণ মানুষের জীবন থেকে। এই অপরিবর্তনীয়, আবহমান বিষাদগাথা শত শত বছর ধরে আফ্রিকার প্রতিটা মানুষের বুকে গেঁথে রাখা আছে। আর ওকরি যেমন বলেছেন, এই দুঃসহ অতীতকে পরাস্ত করে, তাকে অতিক্রম করে, নতুন কিছু সৃজন করাই হল সত্যিকারের মানুষের পরিচয়। আফ্রিকার সাধারণ মানুষ! যারা আজও স্বপ্ন দেখে, আজও ভালোবাসে, আজও সহ্য করে, আজও দাঁতে দাঁত চিপে লড়াই করে অন্যায় ও অবিচারের সঙ্গে।
এই সত্যিটুকু, এই আবেগটুকুই এই বইয়ে সংকলিত গল্পগুলির একমাত্র পরিচয়। এই জন্যই এই বইয়ের শিরোনামে ‘আফ্রিকা’ উপস্থিত। কান্না, রক্ত, ঘাম দিয়ে লেখা এই বইয়ের প্রতিটা লেখা আফ্রিকার মানুষের সেই শেকড়টুকুকে মনে করিয়ে দেয়। সহ-সম্পাদক ওলে আর আমি, দুজনেই চেষ্টা করেছি এই সূচীপত্রে বিভিন্ন বিষয়বস্তু ও বিভিন্ন আঙ্গিকের গল্প রাখার, বৈচিত্র্য আনতে চেয়েছি যতটা সম্ভব। কিন্তু সত্যি বলতে শুধু প্লট, ফর্ম আর ট্রিটমেন্ট দিয়ে এই গল্পগুলোকে বিচার করা যায় না। কাহিনিকে ছাপিয়ে যায় শব্দের ভাঁজে লুকিয়ে থাকা গোপন কথা, বাক্যের আড়ালে লুকিয়ে থাকে ইতিহাসের ধারাবিবরণী। ভাষা আর আখ্যানের চিরাচরিত যুগলবন্দীর অন্তরালে ফুটে ওঠে এক একটা সত্যিকারের মানুষের প্রতিচ্ছবি। তাদের সত্যিকারের জীবন, তাদের সত্যিকারের গল্প। তাদের দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, জেদ, প্রেম, নিরাসক্তি, আনন্দ, বিষাদ, অসহায়তা, রাগ…
সুধী পাঠক, এই গল্পগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই সঙ্কলন। আশা করি গল্পগুলো আপনাদের কিছুটা হলেও স্পর্শ করবে, ভাবাবে। অশেষ কৃতজ্ঞতা রইল সহ সম্পাদক ওলে তালাবি ও জয়ঢাক প্রকাশনের কর্ণধার দেবজ্যোতিদার উদ্দেশ্যে। সমস্ত লেখক ও অনুবাদকদের কাছেও আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ জানাই প্রচ্ছদশিল্পী সুবিনয় দাস ও জয়ঢাক প্রকাশনের সমস্ত টিমকে, যারা এই সঙ্কলনটিকে ত্রুটিমুক্ত করতে দিনরাত খেটেছেন। কিন্তু এও জানি, ‘পারফেক্ট’ বলে কিছু হয় না। অসম্পূর্ণতা সব সঙ্কলনেরই চিরসঙ্গী। পাঠকরা দোষত্রুটি ধরিয়ে দিয়ে আমাদের সাহায্য করলে আগামী সংস্করণে ভুলগুলো পরিমার্জন করা সহজ হবে।
সবাই ভালো থাকবেন। পাঠ শুভ হোক।





Leave a Reply