অভিমানিনী – মৌরি মরিয়ম
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৯
অধ্যয়ন : ১১
প্রকাশক – তাসনোভা আদিবা সেঁজুতি
অধ্যয়ন প্রকাশনী
প্রচ্ছদ – আরাফাত করিম
.
উৎসর্গ
বইটি উৎসর্গ করলাম আমার বাবা আজিজুল হক’কে
যে সামনে আমাকে বকে, আর আড়ালে
আমাকে নিয়ে গর্ব করে।
.
ভূমিকা
অভিমানিনী উপন্যাসটি সর্বপ্রথম লিখেছিলাম ২০০৮ সালে। তখন আমি দশম শ্রেণিতে পড়ি। প্রেমাতাল আমার প্রকাশিত প্রথম উপন্যাস হলেও অভিমানিনী আমার লেখা প্রথম উপন্যাস।
সুন্দর সুন্দর ডায়েরি সংগ্রহ করা ছিল আমার একটি শখ। বাসায় কেউ ডায়েরি উপহার পেলে সেটা অবশ্যই আমি বাজেয়াপ্ত করে নিতাম। লাইব্রেরির দোকানগুলোর সামনে দিয়ে যাওয়ার সম য় কোনো ডায়েরিতে চোখ পড়লে সেটা কেনার জন্য টাকা জমাতাম। সেইসব সুন্দর সুন্দর ডায়েরিতে আমি কবিতা উপন্যাস লিখতাম। তেমনই একটা ডায়েরিতে লিখেছিলাম “অভিমানিনী”। পরবর্তীতে ২০১৬ সালে আবার উপন্যাসটিতে অনেককিছু যোজন-বিয়োজন করে সংশোধন করি।
আশি-নব্বইয়ের দশকের কিছুই পাইনি আমি বা আমার বয়সী আমরা। কিন্তু সেই সময়ের অনেক কিছুই আমাকে খুব টানে। তাই ভেবেছিলাম সেই সময়ের প্রেক্ষাপটে একটা উপন্যাস লিখবো। সেই ভাবনা থেকেই অভিমানিনী লেখা।
দুই কিশোরী বোন অদ্রি-অর্পি লুকিয়ে তাদের বড় চাচ্চুর ডায়েরি পড়ে। যে ডায়েরিতে লেখা থাকে ১৮-২০ বছর আগে তাদের চাচ্চুর জীবনে ঘটে যাওয়া এক দারুন কাহিনী। এরই প্রেক্ষাপটে গড়ে উঠেছে অভিমানিনীর মূল কাহিনী।
অধ্যয়নের প্রকাশক তাসনোভা আদিবা সেঁজুতির নিকট আমি কৃতজ্ঞ উপন্যাসটি প্রকাশের উদ্যোগ নেয়ার জন্য।
মৌরি মরিয়ম






mouri moriom er sukhi bibahito bachelor golpoti add korle valo hoy
সুখী বিবাহিত ব্যাচেলর চাই
ওয়াসিকা নুজহাত লেখিকার উড়ান মেঘের দেশে উপন্যাস টা দিয়েন প্লিজ প্লিজ প্লিজ।
ইসরাত জাহান দ্যুতির “এমনই শ্রাবণ ছিল সে দিন বইটা দিবেন।
ইসরাত জাহান দুত্যি আপুর শ্রাবণ সন্ধ্যাটুকু অথবা অন্য বইগুলো আনার চেষ্টা করবেন প্লিজ
Somokalin sokol lekhok lekhikar golpo add korun plz.
মৌরি মরিয়ম এর মহাযাত্রা বইগুলো আনবেন প্লিজ
মোর্শেদা হোসেন রুবির বইগুলো দিবেন