• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অন্ধকার যখন নামল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

লাইব্রেরি » হিমাদ্রিকিশোর দাশগুপ্ত » অন্ধকার যখন নামল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
অন্ধকার যখন নামল হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
লেখক: হিমাদ্রিকিশোর দাশগুপ্তবইয়ের ধরন: থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

অন্ধকার যখন নামল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

প্রথম প্রকাশ – সেপ্টেম্বর ২০২০
প্রচ্ছদ ও অলংকরণ – সৌজন্য

.

উৎসর্গ

কৃতজ্ঞতা ও ভালোবাসায়,
এই সময়ের জনপ্রিয় লেখিকা
দীপান্বিতা রায়-কে

.

ভূমিকা

অন্ধকার, এ শব্দর সাথে ভয়-আতঙ্ক-রোমাঞ্চ শব্দগুলো মিলেমিশে থাকে। তাইতো নিজের অতি পরিচিত ঘরের কোণেও হঠাৎ কখনও যদি অন্ধকার জমা হয় তখন সেদিকে তাকালে অনেক সময় শিহরন জাগে। আর যদি কোনও অপরিচিত জায়গাতে অন্ধকার নেমে আসে তবে তো কথাই নেই, মনে হয় ওই অন্ধকারের আড়ালে ওত পেতে বসে নেইতো কোনও অজানা আতঙ্ক! ওই যাদের শরীর থাকলেও যারা অশরীরি। যারা বাস করে নিকষ কালো জমাট বাঁধা অন্ধকারের মধ্যে। আলো মুছে গেলে শোনা যায় যাদের পদচারণায় অপার্থিব শব্দ অথবা ডানা ঝাপটানোর আওয়াজ। শুধু মানুষের নয়, পরিচিত, অপরিচিত নানা প্রাণীর রূপ নিয়েও কাছে আসে তারা, কখনও বা জিঘাংসার বসে অথবা চরিতার্থ করতে আদিম প্রতিহিংসা। তেমনই অশরীরিদের হাড় হিম করা ৬টি গল্প ও একটি উপন্যাস নিয়ে এই রোমাঞ্চকর ভৌতিক সংকলন, যাকে চলতি কথায় কেউ কেউ ইংরাজিতে বলেন—হরর থ্রিলার।

পাঠক-পাঠিকারা ইতিপূর্বে যে সব ভৌতিক-রোমাঞ্চ গল্প সংকলন পাঠ করেছেন সেই সব বই অপেক্ষা এই হরর থ্রিলার বইটি একটি বিশেষ কারণে অনন্য। কারণ, এই ভৌতিক কাহিনীগুলিতে অন্ধকারে বিদেহী মানুষদের সঙ্গী নানা প্রাণীরাও। অথবা সে রূপ ধরেই তারা আবির্ভূত হয়। কখনও তাদের রক্তজল করা চিৎকারে ভেঙে খান খান হয়ে যায় রাত্রির নিস্তব্ধতা। আবার কখনও বা তাদের ডানার চাদরে ঢেকে যায় চাঁদ, শেষ আলোটুকুও মুছে গিয়ে পৃথিবীর বুকে নেমে আসে অসহ্য আতঙ্কময় অন্ধকার। যে অন্ধকারে ঝিলিক দিয়ে ওঠে শ্বাপদের দাঁত-নখ। দিনের আলোতে অতি ভীরু শিয়ালও যেন তখন বিভীষিকার রূপ নেয়। হ্যাঁ এই বইয়ের শিহরন জাগানো কাহিনীগুলি তাদের নিয়েই, যারা এ পৃথিবীতেই আছে আবার নেইও বটে। অন্ধকারে শুধু যাদের দেখা মেলে!

ব্যতিক্রমী এই ভৌতিক রোমাঞ্চের, রক্তজল করা কাহিনী সংকলন তুলে দিলাম পাঠক-পাঠিকাদের হাতে।

বিধিসম্মত সতর্কীকরণও করে রাখি, দুর্বল চিত্তের পাঠক-পাঠিকারা অন্ধকার নামলে এই বই পড়বেন না। দুর্ঘটনা ঘটলে লেখক বা প্রকাশক দায়ী নন। কারণ বইয়ের পাতা থেকে আপনার সামনে তারা আবির্ভূত হতে পারে—অন্ধকার যখন নামল।

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

Book Content

অন্ধকার যখন নামল
বাদুড় অতি নিরীহ
সব ঘটনা সাজানো ছিল না!
খিদে
মোরগা গুনিনের মোরগ
আয় তবে সহচরী
আতরের গন্ধ
ভয় ভয়ঙ্কর হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

ভয় ভয়ঙ্কর – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

জলঙ্গীর অন্ধকারে - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

জলঙ্গীর অন্ধকারে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

অ্যাডভেঞ্চার সমগ্র ২ - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

সূর্যমন্দিরের শেষ প্রহরী হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

সূর্যমন্দিরের শেষ প্রহরী – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.