• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঝাল লজেন – স্মরণজিৎ চক্রবর্তী

লাইব্রেরি » স্মরণজিৎ চক্রবর্তী » ঝাল লজেন – স্মরণজিৎ চক্রবর্তী
ঝাল লজেন - স্মরণজিৎ চক্রবর্তী
লেখক: স্মরণজিৎ চক্রবর্তীবইয়ের ধরন: আত্মজীবনী ও স্মৃতিকথা

ঝাল লজেন – স্মরণজিৎ চক্রবর্তী

ঝাল লজেন’— আশি ও নব্বই দশকের সেই হারিয়ে যাওয়া সময়ের স্মৃতিকথা। এখানে ধরা রইল সেই সময়ের মফস্সল জীবনের গল্প। তার ফ্রিজ, টিভি আর অ্যান্টেনার মহার্ঘতা। সেই সময়ের পুজো, নেমন্তন্ন বাড়ি, পাড়ার জলসা আর খেলাধুলোর উন্মাদনা। ধরা রইল সেই হারিয়ে যাওয়া সময়ের কলকাতার স্মৃতিও। সেই কলকাতার ট্রাম, ট্রেন, রেস্তোরাঁ আর রাস্তাঘাটের জলছবি। ধরা রইল সেই শহরের ঋতু পরিবর্তনের চিত্র, কলেজ স্ট্রিটের আলো ছায়াময় পথের গল্প! আর ধরা রইল সেই পৃথিবীর স্কুল কলেজের কথা! প্রেম-ভালবাসার কাহিনি! কেমন ছিল সেই প্রেম! সেই প্রেমপত্র আর মনখারাপের বিকেলগুলো! ঝাল লজেন গেঁথে রাখল তাদের গল্পও! এ ছাড়াও ঝাল লজেনের মধ্যে বেঁচে রইল হারিয়ে যাওয়া সেইসব মানুষেরাও যারা সহজ জীবনের কথা বলতেন। যারা অনাড়ম্বরের মধ্যেও বেঁচে থাকার আনন্দ জানতেন।

.

প্রথম সংস্করণ এপ্রিল 2024

.

যারা পুরনো ভাঙা পেন ফেলতে পারে না। ক্লাস টু-তে নীল রঙের হারানো একপাটি মোজার শোকে আজও কাতর হয়। যারা ছোটবেলার ডনাল্ড ডাক আঁকা টিফিনবক্সের ঢাকনা জমিয়ে রাখে। সবার থেকে লুকিয়ে রাখে কাচের গুলির সেই গুপ্তধন। যারা স্কুলে প্রাইজ় পাওয়া নিকেল করা মেডেল রেখে দেয় যত্ন করে। রেখে দেয় ছিঁড়ে যাওয়া প্রথম পড়ার বই। রঙচটা ডায়রির ভাঁজে গোপন সুগন্ধী কাগজের চিঠি, খাম। জমিয়ে রাখে বাসের টিকিট, ট্রামের টিকিট। সেই ‘তার’ দেওয়া লজেন্স আর চকোলেটের র‍্যাপার। বন্ধ হয়ে যাওয়া প্রথম ঘড়ি। ভুল করে ফেলে যাওয়া চুলের ক্লিপ। মায়ের কাঠের বাক্সে খুঁজে পাওয়া ছোট্ট সোনালি সেফটিপিন। ক্ষয়ে যাওয়া গন্ধ রাবার। আর শত চেষ্টা করেও যারা আজও ভুলতে পারে না সেই ফোন নাম্বার!

তাদের

“Most of our childhood is stored not in photos, but in certain biscuits, lights of day, smells, texture of carpet.” -Alain de Botton

Book Content

প্ৰথম পৰ্ব
আমাদের বাড়ি
রবিবার
পাড়ার দোকান
সকালবেলা
লোডশেডিং
ছাদ
আব্বুলিশ
টেলিভিশন
রবীন্দ্র জয়ন্তী
ফুটবল
নেমন্তন্ন
ঠান্ডা মেশিন
সেই কলকাতা
অ্যাকশন
প্ৰেম
কৃশানু
দুর্গাপুজো
খেলা দেখা
ছোটবেলার স্কুল
গরমের ছুটি
গঙ্গা
সিনেমা হল
দ্বিতীয় পৰ্ব
নতুন বাড়ি, পুরনো শহর
লোকাল ট্রেন
সেই মেয়েটা
রেস্তোরাঁ নয়, রেস্টুরেন্ট
লেক
হাইস্কুল
প্রেম ও প্রেমপত্র
হেমন্তের প্রেমপত্র
পরীক্ষা
দূরে কোথাও
লেখালিখি ও কলেজ স্ট্রিট
শেষটুকু ঝাল লজেন
দোয়েল-সাঁকো

দোয়েল-সাঁকো – স্মরণজিৎ চক্রবর্তী

অদম্য ৩

অদম্য ৩ – স্মরণজিৎ চক্রবর্তী

আমাদের সেই শহরে

আমাদের সেই শহরে – স্মরণজিৎ চক্রবর্তী

শূন্য পথের মল্লিকা - স্মরণজিৎ চক্রবর্তী

শূন্য পথের মল্লিকা – স্মরণজিৎ চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.