• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রকৃতি

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » প্রকৃতি

ও কলস, পূর্ণগর্ভ ও পোড়া কলস
কার দুর্দশার গল্প ধরেছ তোমার পেটে!

ও সকাল, রৌদ্রভুক ও সতেজ লতা
কার বাসনার বর্ণ মেখেছ তোমার দেহে!

ও দুপুর, তাপদগ্ধ ও মগ্ন দুপুর
কার ঘর্মময় শ্রমে ধরেছ আগুন শ্বাসে!

ও দামিনী, বজ্রগর্ভ ও চকিত শিখা
কার রোমাঞ্চের কণা ছুড়েছ আকাশে বলো!

ও গোধূলি, লীলায়িত ও সাঁঝের মধু
কার কামনার লগ্নে সেজেছ এমন রাঙা!

ও যামিনী, অন্ধকার ও রহস্য-কাল
কার ছায়াচ্ছন্ন শাড়ি ছড়ালে মেদিনী জুড়ে!

সাড়া নেই কারও, লা-জবাব সকলেই ব্যস্ত নিজ কাজে
কোথাও সানন্দ প্রেম, লীলা-লাস্য, কোথাও ক্রন্দন বাজে।

রহিমা আখতার কল্পনা
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ৩০, ২০০৯

Category: কবিতা
Previous Post:এক মানুষের আয়ু
Next Post:ষাটের কাছে এসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑