• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিদায়-স্মরণে

লাইব্রেরি » বিদায়-স্মরণে

   পথের দেখা এ নহে গো বন্ধু
     এ নহে পথের আলাপন।
   এ নহে সহসা পথ-চলা শেষে
     শুধু হাতে হাতে পরশন।।
   নিমেষে নিমেষে নব পরিচয়ে
   হ’লে পরিচিত মোদের হৃদয়ে,
   আসনি বিজয়ী-এলে সখা হ’য়ে,
     হেসে হ’রে নিলে প্রাণ-মন।।
   রাজাসনে বসি’ হওনি ক’ রাজা,
     রাজা হ’লে বসি, হৃদয়ে,
   তাই আমাদের চেয়ে তুমি বেশী
     ব্যথা পেলে তব বিদায়ে।
   আমাদের শত ব্যথিত হৃদয়ে
   জাগিয়া রহিবে তুমি ব্যথা হ’য়ে,
   হ’লে পরিজন চির-পরিচয়ে-
     পুনঃ পাব তার দরশন,
     এ নহে পথের আলাপন।।

[সিন্ধু হিন্দোল]

Previous Post:সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি
Next Post:একদিন আমির খান শাহরুখ খান হৃত্বিকের সঙ্গে অভিনয় করব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑