• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিজয়িনী

লাইব্রেরি » বিজয়িনী

হে মোর রাণি!    তোমার কাছে হার মানি আজ শেষে।
আমার     বিজয়-কেতন লুটায় তোমার চরণ-তলে এসে।
   আমার    সমর-জয়ী অমর তরবারী
     দিনে দিনে ক্লানি- আনে, হ’য়ে ওঠে ভারী,
   এখন      এ ভার আমার তোমায় দিয়ে হারি,
   এই        হার-মানা-হার পরাই তোমার কেশে।।

     ওগো জীবন-দেবী।
     আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল,
আজ         বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল!
আজ         বিদ্রোহীর এই রক্ত-রথের চূড়ে,
বিজয়িনী!    নীলাম্বরীর আঁচল তোমার উড়ে,
   যত  তৃণ আমার আজ তোমার মালায় পূরে’,
          আমি  বিজয়ী আজ নয়ন-জলে ভেসে।।

Previous Post:পিছু-ডাক
Next Post:আজি আঁখি জুড়ালো (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑