• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খাসির শাহি রেজালা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » খাসির শাহি রেজালা

খাসির শাহি রেজালা

উপকরণ: খাসির মাংস ১ কেজি, টক দই ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ভাজা পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, ঘি ও তেল আধা কাপ, গরম মসলা কয়েকটি, কাঁচা মরিচ ৫-৬টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পেস্তাদানাবাটা ১ চা-চামচ, বাদামবাটা ১ চা-চামচ, কিশমিশবাটা দেড় চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, আলু বোখারা কয়েকটি ও গোলাপজল ১ চা-চামচ।

প্রণালি: খাসির মাংসে টক দই মেখে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। ঘি ও তেল একসঙ্গে গরম করে এতে গরম মসলা ও পেঁয়াজ দিয়ে নাড়ুন। সব মসলা দিয়ে কষান, মাংস দিয়ে কয়েক মিনিট নাড়ুন, এরপর ঢেকে দিন। তেল ওপরে উঠে মাংস সেদ্ধ হয়ে গেলে আলু বোখরা ও গোলাপজল দিয়ে নামিয়ে নিন।

রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
সোর্স – প্রথম আলো ০৩ অক্টোবর ২০১৭

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংসTag: জেবুন্নেসা বেগম
Previous Post:খাসির চাপ ভুনা
Next Post:খাসির রোগান জোস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑