• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমায় সাজাব যতনে কুসুমে রতনে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমায় সাজাব যতনে কুসুমে রতনে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমায় সাজাব যতনে কুসুমে রতনে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমায় সাজাব যতনে কুসুমে রতনে
কেয়ূরে কঙ্কণে কুঙ্কুমে চন্দনে।।
কুন্তলে বেষ্টিব স্বর্ণজালিকা, কণ্ঠে দোলাইব মুক্তামালিকা,
সীমন্তে সিন্দুর অরুণ বিন্দুর– চরণ রঞ্জিব অলক্ত-অঙ্কনে।।
সখীরে সাজাব সখার প্রেমে অলক্ষ্য প্রাণের অমূল্য হেমে।
সাজাব সকরুণ বিরহবেদনায়, সাজাব অক্ষয় মিলনসাধনায়–
মধুর লজ্জা রচিব সজ্জা যুগল প্রাণের বাণীর বন্ধনে।।

রাগ: কালাংড়া
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩৪০
রচনাকাল (খৃষ্টাব্দ): নভেম্বর, ১৯৩৩
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

তোমায় সাজাব যতনে কুসুমে রতনে - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর

এই গানটি “শাপমোচন” গ্রন্থে আছে

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জয় জয় জয় হে জয় জ্যোতির্ময় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑