• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মধুঋতু নিত্য হয়ে রইল তোমার (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মধুঋতু নিত্য হয়ে রইল তোমার (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে–
যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে ।
যায় যে জনা সেই শুধু যায়, ফুল ফোটা তো ফুরোয় না হায়–
ঝরবে যে ফুল সেই কেবলই ঝরে পড়ে বেলাশেষে ।।
যখন আমি ছিলেম কাছে তখন কত দিয়েছি গান–
এখন আমার দূরে যাওয়া, এরও কি গো নাই কোনো দান ।
পুষ্পবনের ছায়ায় ঢেকে এই আশা তাই গেলেম রেখে–
আগুন-ভরা ফাগুনকে তোর কাঁদায় যেন আষাঢ় এসে ।।

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1322
রচনাকাল (খৃষ্টাব্দ): 1916

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যখন দেখা দাও নি রাধা (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাজে রে বাজে ডমরু বাজে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑