• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া —
কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া ।।
বিহানবেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে—
চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া ।
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া ।।
কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি—
দুয়ার-পাশে জননী হাসে হেরিয়া নাচনি।
তাথেই-থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে—
রাখাল-বেশে ধরেছ হেসে বেণুর পাঁচনি।
কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি।
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা,
তপন-শশী হেরিছে বসি তোমার সাজনা।
ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহে ও মুখে,
জাগিলে পরে প্রভাত করে নয়ন-মাজনা।
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা ।।

রাগ: কাফি
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ শ্রাবণ, ১৩১০
রচনাকাল (খৃষ্টাব্দ): জুলাই, ১৯০৩
রচনাস্থান: আলমোড়া

তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি কেবল ফুল জোগাব – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমরা বসব তোমার সনে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑