সাধ করে কেন, সখা, ঘটাবে গেরো – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
সাধ ক’রে কেন, সখা, ঘটাবে গেরো ।
এই বেলা মানে-মানে ফেরো ফেরো ।
পলক যে নাই আঁখির পাতায়,
তোমার মনটা কি খরচের খাতায়—
হাসি ফাঁসি দিয়ে প্রাণে বেঁধেছে গেরো ।
সখা, ফেরো ফেরো ।।
রাগ: ঝিঁঝিট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Leave a Reply