• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বসন্তপ্রভাতে এক মালতীর ফুল (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বসন্তপ্রভাতে এক মালতীর ফুল (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বসন্তপ্রভাতে এক মালতীর ফুল (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   বসন্তপ্রভাতে এক মালতীর ফুল
           প্রথম মেলিল আঁখি তার,   চাহিয়া দেখিল চারি ধার ।।
                   উষারানী দাঁড়াইয়া শিয়রে তাহার
           দেখিছে ফুলের ঘুম-ভাঙা ।  হরষে কপোল তার রাঙা ।।
           মধুকর গান গেয়ে বলে,  ‘মধু কই । মধু দাও দাও ।’
           হরষে হৃদয় ফেটে গিয়ে  ফুল বলে, ‘এই লও লও ।’
           বায়ু আসি কহে কানে কানে,  ‘ফুলবালা, পরিমল দাও ।’
           আনন্দে কাঁদিয়া কহে ফুল,  ‘যাহা আছে সব লয়ে যাও ।’
           হরষ ধরে না তার চিতে,  আপনারে চাহে বিলাইতে,
           বালিকা আনন্দে কুটি-কুটি  পাতায় পাতায় পড়ে লুটি ।।

রাগ: মিশ্র সারং
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

বসন্তপ্রভাতে এক মালতীর ফুল (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুই রে বসন্তসমীরণ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑