• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজকে মোরে বোলো না কাজ করতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজকে মোরে বোলো না কাজ করতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজকে মোরে বোলো না কাজ করতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     আজকে মোরে বোলো না কাজ করতে,
যাব আমি দেখাশোনার নেপথ্যে আজ সরতে
              ক্ষণিক মরণ মরতে ॥
অচিন কূলে পাড়ি দেব,   আলোকলোকে জন্ম নেব,
     মরণরসে অলখঝোরায় প্রাণের কলস ভরতে ॥
              অনেক কালের কান্নাহাসির ছায়া
              ধরুক সাঁঝের রঙিন মেঘের মায়া।
আজকে নাহয় একটি বেলা   ছাড়ব মাটির দেহের খেলা,
              গানের দেশে যাব উড়ে সুরের দেহ ধরতে ॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1345
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যাত্রাবেলায় রুদ্র রবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোতা কাহিনী – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑