• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়?
              জয় অজানার জয়।
এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়!
              জয় অজানার জয় ॥
জানাশোনার বাসা বেঁধে   কাটল তো দিন হেসে কেঁদে,
     এই কোণেতেই আনাগোনা নয় কিছুতেই নয়।
              জয় অজানার জয় ॥
          মরণকে তুই পর করেছিস ভাই,
              জীবন যে তোর তুচ্ছ হল তাই।
দু দিন দিয়ে ঘেরা ঘরে        তাইতে যদি এতই ধরে,
          চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়?
              জয় অজানার জয় ॥

রাগ: ভৈরবী-বাউল
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জয় ভৈরব জয় শঙ্কর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑