• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রজনীর শেষ তারা, গোপনে আঁধারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » রজনীর শেষ তারা, গোপনে আঁধারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

রজনীর শেষ তারা, গোপনে আঁধারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধো-ঘুমে
বাণী তব রেখে যাও প্রভাতের প্রথম কুসুমে ॥
          সেইমত যিনি এই জীবনের আনন্দরূপিণী
শেষক্ষণে দেন যেন তিনি         নবজীবনের মুখ চুমে ॥
              এই নিশীথের স্বপ্নরাজি
          নবজাগরণক্ষণে নব গানে উঠে যেন বাজি।
     বিরহিণী যে ছিল রে মোর হৃদয়ের মর্ম-মাঝে
বধূবেশে সেই যেন সাজে     নবদিনে চন্দনে কুঙ্কুমে ॥

রাগ: মিশ্র তোড়ি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ অগ্রহায়ণ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ নভেম্বর, ১৯২১
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

রজনীর শেষ তারা, গোপনে আঁধারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মরণের মুখে রেখে দূরে যাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কোন খেলা যে খেলব কখন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑