• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমাদের খেপিয়ে বেড়ায় যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমাদের খেপিয়ে বেড়ায় যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের খেপিয়ে বেড়ায় যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের   খেপিয়ে বেড়ায় যে   কোথায়   লুকিয়ে থাকে রে?।
ছুটল বেগে ফাগুন হাওয়া     কোন্‌ খ্যাপামির নেশায় পাওয়া,
          ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্যতারাকে ॥
          কোন্‌ খ্যাপামির তালে নাচে পাগল সাগর-নীর।
          সেই তালে যে পা ফেলে যাই, রইতে নারি স্থির।
চল্‌ রে সোজা, ফেল্‌ রে বোঝা,     রেখে দে তোর রাস্তা-খোঁজা,
          চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে ॥


রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ মার্চ, ১৯১৫
রচনাস্থান: শান্তিনিকেতন থেকে কলকাতা যাবার পথে ট্রেনে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পাতার ভেলা ভাসাই নীরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:চলি গো, চলি গো, যাই গো চলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑