• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি যখন ছিলেম অন্ধ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি যখন ছিলেম অন্ধ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যখন ছিলেম অন্ধ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

               আমি    যখন ছিলেম অন্ধ
     সুখের খেলায় বেলা গেছে, পাই নি তো আনন্দ ॥
খেলাঘরের দেয়াল গেঁথে          খেয়াল নিয়ে ছিলেম মেতে,
     ভিত ভেঙে যেই এলে ঘরে ঘুচল আমার বন্ধ।
     সুখের খেলা আর রোচে না, পেয়েছি আনন্দ ॥
ভীষণ আমার, রুদ্র আমার,নিদ্রা গেল ক্ষুদ্র আমার–
     উগ্র ব্যথায় নূতন ক’রে বাঁধলে আমার ছন্দ।
যে দিন তুমি অগ্নিবেশে  সব-কিছু মোর নিলে এসে
     সে দিন আমি পূর্ণ হলেম ঘুচল আমার দ্বন্দ্ব।
     দুঃখসুখের পারে তোমায় পেয়েছি আনন্দ ॥

রাগ: কীর্তন
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1932
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

আমি যখন ছিলেম অন্ধ (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑