• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জানি জানি       তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে,
আমি        সেইখানেতেই মুক্তি খুঁজি দিনের শেষে ॥
সেথায় প্রেমের চরম সাধন,  যায় খসে তার সকল বাঁধন–
মোর    হৃদয়পাখির গগন তোমার হৃদয়দেশে ॥
ওগো,  জানি আমার শ্রান্ত দিনের সকল ধারা
তোমার গভীর রাতের শান্তিমাঝে ক্লান্তিহারা।
আমার দেহে ধরার পরশ   তোমার সুধায় হল সরস–
আমার  ধুলারই ধন তোমার মাঝে নূতন বেশে ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ মাঘ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ জানুয়ারি, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি তারেই জানি তারেই জানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑