• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কান পেতে রই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি কান পেতে রই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি কান পেতে রই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি    কান পেতে রই      ও আমার   আপন হৃদয়গহন-দ্বারে   বারে বারে
কোন্‌   গোপনবাসীর কান্নাহাসির   গোপন কথা শুনিবারে–   বারে বারে ॥
          ভ্রমর সেথা হয় বিবাগি   নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্‌   রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে   বারে বারে ॥
          কে সে মোর   কেই বা জানে,   কিছু তার   দেখি আভা।
          কিছু পাই   অনুমানে,   কিছু তার   বুঝি না বা।
          মাঝে মাঝে তার বারতা   আমার ভাষায় পায় কি কথা রে,
ও সে   আমায় জানি পাঠায় বাণী   গানের তানে লুকিয়ে তারে   বারে বারে ॥

রাগ: বিভাস-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ শ্রাবণ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ জুলাই, ১৯২২
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমি কান পেতে রই (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:রহি রহি আনন্দতরঙ্গ জাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি তারেই খুঁজে বেড়াই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑