• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুমগন্ধে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুমগন্ধে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুমগন্ধে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুমগন্ধে
বিহঙ্গমগীতছন্দে তোমার আভাস পাই ॥
জাগে বিশ্ব তব ভবনে প্রতিদিন নব জীবনে,
                   অগাধ শূন্য পূরে কিরণে,
                   খচিত নিখিল বিচিত্র বরনে–
বিরল আসনে বসি তুমি সব দেখিছ চাহি ॥
চারি দিকে কর খেলা বরন-কিরণ-জীবন-মেলা,
                   কোথা তুমি অন্তরালে!
অন্ত কোথায়, অন্ত কোথায়– অন্ত তোমার নাহি নাহি ॥

রাগ: গুর্জরী তোড়ি
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি হেরি সংসার অমৃতময় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এ কী সুগন্ধহিল্লোল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑