• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি প্রেম দিলে না প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যদি প্রেম দিলে না প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি প্রেম দিলে না প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি     প্রেম দিলে না প্রাণে
কেন    ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?।
কেন    তারার মালা গাঁথা,
কেন    ফুলের শয়ন পাতা,
কেন    দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে?।
যদি     প্রেম দিলে না প্রাণে
কেন    আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?
তবে    ক্ষণে ক্ষণে কেন
আমার  হৃদয় পাগল-হেন
তরী    সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?।

রাগ: সাহানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1344
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

যদি প্রেম দিলে না প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এই তো তোমার আলোকধেনু সূর্য (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মহারাজ একি সাজে এলে হৃদয়পুরমাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑