হে নিখিলভারধারণ বিশ্ববিধাতা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
হে নিখিলভারধারণ বিশ্ববিধাতা,
হে বলদাতা মহাকালরথসারথি ॥
তব নামজপমালা গাঁথে রবি শশী তারা,
অনন্ত দেশ কাল জপে দিবারাতি ॥
রাগ: গৌড়
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Leave a Reply