• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁখিজল মুছাইলে জননী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আঁখিজল মুছাইলে জননী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আঁখিজল মুছাইলে জননী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আঁখিজল মুছাইলে জননী–
অসীম স্নেহ তব, ধন্য তুমি গো,
          ধন্য ধন্য তব করুণা ॥
অনাথ যে তারে তুমি মুখ তুলে চাহিলে,
মলিন যে তারে বসাইলে পাশে–
তোমার দুয়ার হতে কেহ না ফিরে
          যে আসে অমৃতপিয়াসে ॥
দেখেছি আজি তব প্রেমমুখহাসি,
          পেয়েছি চরণচ্ছায়া।
চাহি না আর-কিছু– পুরেছে কামনা,
          ঘুচেছে হৃদয়বেদনা ॥

রাগ: রামকেলী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জীবনে আমার যত আনন্দ পেয়েছি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑