• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভয় হয় পাছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভয় হয় পাছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভয় হয় পাছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          ভয় হয় পাছে তব নামে আমি আমারে করি প্রচার হে।
          মোহবশে পাছে ঘিরে আমায়   তব নামগান-অহঙ্কার হে ॥
তোমার কাছে কিছু নাহি তো লুকানো,           অন্তরের কথা তুমি সব জানো–
          আমি কত দীন, আমি কত হীন, কেহ নাহি জানে আর হে ॥
ক্ষুদ্র কণ্ঠে যবে উঠে তব নাম                      বিশ্ব শুনে তোমায় করে গো প্রণাম–
          তাই আমার পাছে জাগে অভিমান, গ্রাসে আমায় আঁধার হে,
পাছে প্রতারণা করি আপনারে                     তোমারে আসনে বসাই আমারে–
          রাখো মোহ হতে, রাখো তম হতে, রাখো রাখো বারবার হে ॥

রাগ: ভৈরব
তাল: সুরফাঁকতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑