• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার যে সব দিতে হবে সে তো আমি জানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি–
আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী ॥
আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা,
আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–
                   সব দিতে হবে ॥
আমার প্রভাত, আমার সন্ধ্যা হৃদয়পত্রপুটে
গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে।
এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা,
বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা–
                   সব দিতে হবে ॥
তোমারি আনন্দ আমার দুঃখে সুখে   ভ’রে
আমার ক’রে নিয়ে তবে নাও যে তোমার ক’রে।
আমার ব’লে যা পেয়েছি শুভক্ষণে যবে
তোমার ক’রে দেব তখন তারা আমার হবে–
                   সব দিতে হবে ॥

রাগ: দেশ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ বৈশাখ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ এপ্রিল, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সবাই যারে সব দিতেছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি দীন, অতি দীন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑