• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শক্তিরূপে হেরো তাঁর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » শক্তিরূপে হেরো তাঁর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শক্তিরূপে হেরো তাঁর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          শক্তিরূপে হেরো, তাঁর,
          আনন্দিত, অতন্দ্রিত,
              ভূর্লোকে ভূবর্লোকে–
          বিশ্বকাজে, চিত্তমাঝে
              দিনে রাতে।
          জাগো রে জাগো জাগো
              উৎসাহে উল্লাসে–
          পরান বাঁধো রে মরণহরণ
              পরমশক্তি-সাথে ॥
          শ্রান্তি আলস বিষাদ
          বিলাস দ্বিধা বিবাদ
              দূর করো রে।
চলো রে– চলো রে কল্যাণে,
চলো রে অভয়ে, চলো রে আলোকে,
                   চলো বলে।
দুখ শোক পরিহরি মিলো রে নিখিলে
                   নিখিলনাথে ॥

রাগ: ইমনকল্যাণ
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1311
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

শক্তিরূপে হেরো তাঁর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সংসারে কোনো ভয় নাহি নাহি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শ্রান্ত কেন ওহে পান্থ, পথপ্রান্তে বসে একি খেলা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑