এ পরবাসে রবে কে হায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
এ পরবাসে রবে কে হায়!
কে রবে এ সংশয়ে সন্তাপে শোকে ॥
হেথা কে রাখিবে দুখভয়সঙ্কটে–
তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে হায় রে ॥
রাগ: সিন্ধু
তাল: মধ্যমান
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Leave a Reply