তোমার দেখা পাব বলে এসেছি-যে সখা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার দেখা পাব ব’লে এসেছি-যে সখা!
শুন প্রিয়তম হে, কোথা আছ লুকাইয়ে–
তব গোপন বিজন গৃহে লয়ে যাও ॥
দেহো গো সরায়ে তপন তারকা,
আবরণ সব দূর করো হে, মোচন করো তিমির–
জগত-আড়ালে থেকো না বিরলে,
লুকায়ো না আপনারি মহিমা-মাঝে–
তোমার গৃহের দ্বার খুলে দাও ॥
রাগ: গৌড়মল্লার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

Leave a Reply