• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বামী তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » স্বামী তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

স্বামী তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

    স্বামী, তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝে–
    পাপে ম্লান পাই লাজ, ডাকি হে তোমারে ॥
ক্রন্দন উঠিছে প্রাণে,        মন শান্তি নাহি মানে,
      পথ তবু নাহি জানে আপন আঁধারে ॥
ধিক ধিক জনম মম,          বিফল বিষয়শ্রম–
    বিফল ক্ষণিক প্রেম টুটিয়া যায় বারবার।
সন্তাপে হৃদয় দহে,          নয়নে অশ্রুবারি বহে,
    বাড়িছে বিষয়পিপাসা বিষম বিষবিকারে ॥

রাগ: বেহাগ
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বামী তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:চিরসখা ছেড়ো না মোরে ছেড়ো না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হায় কে দিবে আর সান্ত্বনা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑