• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অনেক দিয়েছ নাথ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অনেক দিয়েছ নাথ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অনেক দিয়েছ নাথ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          অনেক দিয়েছ নাথ,
আমায়       অনেক দিয়েছ নাথ,
          আমার বাসনা তবু পুরিল না–
          দীনদশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না,
          গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না ॥
          দিয়েছ জীবন মন, প্রাণপ্রিয় পরিজন,
          সুধাস্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী।
          এত যদি দিলে, সখা, আরো দিতে হবে হে–
          তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না ॥

রাগ: আশাবরী-ভৈরবী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তব অমল পরশরস, তব শীতল শান্ত পুণ্যকর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑