• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি জেনে শুনে তবু ভুলে আছি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি জেনে শুনে তবু ভুলে আছি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সূচিপত্র

  1. আমি জেনে শুনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
  2. আমি জেনে শুনে তবু ভুলে আছি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি জেনে শুনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি    জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায় হে–
আমি    যেতে চাই তব পথপানে, কত বাধা পায় পায় হে ॥
          চারি দিকে হেরো ঘিরিছে কারা, শত বাঁধনে জড়ায় হে–
আমি    ছাড়াতে চাহি, ছাড়ে না কেন গো ডুবায়ে রাখে মায়ায় হে ॥
          দাও ভেঙে দাও এ ভবের সুখ, কাজ নেই এ খেলায় হে।
আমি    ভুলে থাকি যত অবোধের মতো বেলা বহে তত যায় হে ॥
          হানো তব বাজ হৃদয়গহনে, দুখানল জ্বালো তায় হে–
          নয়নের জলে ভাসায়ে আমারে সে জল দাও মুছায়ে হে ॥
          শূন্য করে দাও হৃদয় আমার, আসন পাতো সেথায় হে–
          তুমি এসো এসো, নাথ হয়ে বোসো, ভুলো না আর আমায় হে

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

.

আমি জেনে শুনে তবু ভুলে আছি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

            আমি    জেনে শুনে তবু ভুলে আছি,    দিবস কাটে বৃথায় হে।
            আমি যেতে চাই তব পথপানে,     ওহে    কত বাধা পায় পায় হে।
            ( তোমার অমৃতপথে,    যে পথে তোমার আলো জ্বলে সেই অভয়পথে। )
            চারি দিকে হেরো ঘিরেছে কারা,    শত বাঁধনে জড়ায় হে।
            আমি    ছাড়াতে চাহি, ছাড়ে না কেন গো– ডুবায়ে রাখে মায়ায় হে।
            ( তারা বাঁধিয়া রাখে, তোমার বাহুর বাঁধন হতে তারা বাঁধিয়া রাখে। )
            দাও ভেঙে দাও এ ভবের সুখ,    কাজ নেই এ খেলায় হে।
            আমি    ভুলে থাকি যত অবোধের মতো    বেলা বহে তত যায় হে। 
            ( ভুলে যে থাকি, দিন যে মিলায়, খেলা যে ফুরায়, ভুলে যে থাকি। )
            হানো তব বাজ হৃদয়গহনে,     দুখানল জ্বালো তায় হে।
            তুমি    নয়নের জলে ভাসায়ে আমারে    সে জল দাও মুছায়ে হে। 
            ( নয়নজলে– তোমার-হাতের-বেদনা-দেওয়া নয়নজলে–
                                                 প্রাণের-সকল-কলঙ্ক-ধোওয়া নয়নজলে। ) 
            শূন্য ক’রে দাও হৃদয় আমার,    আসন পাতো সেথায় হে।
            ওহে    তুমি    এসো এসো, নাথ হয়ে বোসো, ভুলো না আমায় হে।
            ( আমার শূন্য প্রাণে– চির-আনন্দে ভরে থাকো আমার শূন্য প্রাণে। )

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

আমি জেনে শুনে তবু ভুলে আছি
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যাদের চাহিয়া তোমারে ভুলেছি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নয়ান ভাসিল জলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑