• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি ছেড়ে ছিলে ভুলে ছিলে বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি ছেড়ে ছিলে ভুলে ছিলে বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি ছেড়ে ছিলে ভুলে ছিলে বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে হেরো গো কী দশা হয়েছে–
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে ॥
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;
দরশন নেব তবে চ’লে যাব, অনেক দিনের বাসনা ॥
“নাথ নাথ’ ব’লে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে–
কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে–
আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে ॥

রাগ: দেশ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

তুমি ছেড়ে ছিলে ভুলে ছিলে বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কেন বাণী তব নাহি শুনি নাথ হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অসীম আকাশে অগণ্য কিরণ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑