• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অমন    আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।
এবার   হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না।
         বিশ্বে তোমার লুকোচুরি,    দেশ-বিদেশে কতই ঘুরি,
এবার    বলো, আমার মনের কোণে    দেবে ধরা, ছলবে না॥
        জানি আমার কঠিন হৃদয়    চরণ রাখার যোগ্য সে নয়–
সখা,    তোমার হাওয়া লাগলে হিয়ায়    তবু কি প্রাণ গলবে না?
        নাহয় আমার নাই সাধনা–    ঝরলে তোমার কৃপার কণা
তখন   নিমেষে কি ফুটবে না ফুল,    চকিতে ফল ফলবে না॥

রাগ: আশাবরী-ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রভু আজি তোমার দক্ষিণ হাত রেখো না ঢাকি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কত অজানারে জানাইলে তুমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑