• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমনি করে ঘুরিব দূরে বাহিরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এমনি করে ঘুরিব দূরে বাহিরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এমনি করে ঘুরিব দূরে বাহিরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          এমনি করে ঘুরিব দূরে বাহিরে,
          আর তো গতি নাহি রে মোর নাহি রে ॥
          যে পথে তব রথের রেখা ধরিয়া
          আপনা হতে কুসুম উঠে ভরিয়া,
চন্দ্র ছুটে, সূর্য ছুটে,    সে পথতলে পড়িব লুটে–
          সবার পানে রহিব শুধু চাহি রে ॥
          তোমার ছায়া পড়ে যে সরোবরে গো
          কমল সেথা ধরে না, নাহি ধরে গো।
জলের ঢেউ তরল তানেসে ছায়া লয়ে মাতিল গানে,
          ঘিরিয়া তারে ফিরিব তরী বাহি রে।
          যে বাঁশিখানি বাজিছে তব ভবনে
          সহসা তাহা শুনিব মধু পবনে।
তাকায়ে রব দ্বারের পানে,   সে তানখানি লইয়া কানে
          বাজায়ে বীণা বেড়াব গান গাহি রে ॥

রাগ: বেহাগ
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ বৈশাখ, ১৩১৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

এমনি করে ঘুরিব দূরে বাহিরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কোলাহল তো বারণ হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑