• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশে         দুই হাতে প্রেম বিলায় ও কে!
সে সুধা           ছড়িয়ে গেল লোকে লোকে ॥
গাছেরা           ভরে নিল সবুজ পাতায়,
ধরণী             ধরে নিল আপন মাথায়।
ছেলেরা          সকল গায়ে নিল মেখে,
পাখিরা           পাখায় পাখায় নিল এঁকে।
ছেলেরা          কুড়িয়ে নিল মায়ের বুকে,
মায়েরা           দেখে নিল ছেলে মুখে ॥
সে যে ওই       অশ্রুধারায় পড়ল গলে।
সে যে ওই       বিদীর্ণ বীর-হৃদয় হতে
বহিল             মরণরূপী জীবনস্রোতে।
সে যে ওই       ভাঙাগড়ার তালে তালে
নেচে যায়        দেশে দেশে কালে কালে ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ জ্যৈষ্ঠ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ মে, ১৯১৪
রচনাস্থান: রামগড়
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যে থাকে থাক-না দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑