• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুবনজোড়া আসনখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভুবনজোড়া আসনখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভুবনজোড়া আসনখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                        ভুবনজোড়া আসনখানি
              আমার  হৃদয়-মাঝে বিছাও আনি ॥
              রাতের তারা, দিনের রবি,   আঁধার-আলোর সকল ছবি,
তোমার     আকাশ-ভরা সকল বাণী–
                        আমার  হৃদয়-মাঝে বিছাও আনি ॥
                        ভুবনবীণার সকল সুরে
              আমার  হৃদয় পরান দাও-না পূরে।
              দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ–
তোমার     করুণ শুভ উদার পাণি
                        আমার  হৃদয়-মাঝে দিক্‌-না আনি ॥

রাগ: বেহাগ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ জ্যৈষ্ঠ, ১৩২৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ মে, ১৯১৬
রচনাস্থান: চীন সাগর বক্ষে কোসামারু জাহাজে
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ভুবনজোড়া আসনখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অকারণে অকালে মোর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ডাকে বার বার ডাকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑