• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায়–
          জনম জনম এই চলেছে, মরণ কভু তারে থামায়?।
যখন    তোমার গানে আমি জাগি   আকাশে চাই তোমার লাগি,
আবার  একতারাতে আমার গানে মাটির পানে তোমায় নামায় ॥
ওগো,  তোমার সোনার আলোর ধারা, তার ধারি ধার–
আমার  কালো মাটির ফুল ফুটিয়ে শোধ করি তার।
আমার  শরৎরাতের শেফালিবন   সৌরভেতে মাতে যখন
তখন   পালটা সে তান লাগে তব শ্রাবণ-রাতের প্রেম-বরিষায় ॥    

রাগ: কাফি-খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ফেলে রাখলেই কি পড়ে রবে ও অবোধ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অরূপ বীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑