• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁধার রজনী পোহালো, জগত পূরিল পুলকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আঁধার রজনী পোহালো, জগত পূরিল পুলকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আঁধার রজনী পোহালো, জগত পূরিল পুলকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আঁধার রজনী পোহালো,          জগত পূরিল পুলকে।
বিমল প্রভাতকিরণে          মিলিল দ্যুলোকে ভূলোকে ॥
জগত নয়ন তুলিয়া           হৃদয়দুয়ার খুলিয়া
হেরিছে হৃদয়নাথেরে              আপন হৃদয়-আলোকে ॥
প্রেমমুখহাসি তাঁহারি              পড়িছে ধরার আননে–
কুসুম বিকশি উঠিছে,        সমীর বহিছে কাননে।
সুধীরে আঁধার টুটিছে,       দশ দিক ফুটে উঠিছে–
জননীর কোলে যেন রে       জাগিছে বালিকা বালকে ॥
জগত যে দিকে চাহিছে       সে দিকে দেখিনু চাহিয়া,
হেরি সে অসীম মাধুরী        হৃদয় উঠিছে গাহিয়া।
নবীন আলোকে ভাতিছে,   নবীন আশায় মাতিছে,
নবীন জীবন লভিয়া           জয় জয় উঠে ত্রিলোকে ॥

রাগ: খট
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এত আনন্দধ্বনি উঠিল কোথায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑