• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হেরি তব বিমলমুখভাতি   দূর হল গহন দুখরাতি।
ফুটিল মন প্রাণ মম তব চরণলালসে,   দিনু হৃদয়কমলদল পাতি ॥
তব নয়নজ্যোতিকণা লাগি   তরুণ রবিকিরণ উঠে জাগি।
নয়ন খুলি বিশ্বজন বদন তুলি চাহিল   তব দরশপরশসুখ মাগি।
          গগনতল মগন হল শুভ্র তব হাসিতে,
উঠিল ফুটি কত কুসুমপাঁতি– হেরি তব বিমলমুখভাতি ॥
ধ্বনিত বন বিহগকলতানে,   গীত সব ধায় তব পানে।
পূর্বগগনে জগত জাগি উঠি গাহিল,   পূর্ণ সব তব রচিত গানে।
              প্রেমরস পান করি গান করি কাননে
উঠিল মন প্রাণ মম মাতি– হেরি তব বিমলমুখভাতি ॥

রাগ: ভৈরবী
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এত আনন্দধ্বনি উঠিল কোথায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑