• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আনন্দধারা বহিছে ভুবনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আনন্দধারা বহিছে ভুবনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আনন্দধারা বহিছে ভুবনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে ॥
          পান করি রবে শশী অঞ্জলি ভরিয়া–
          সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি–
          নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে ॥
          বসিয়া আছ কেন আপন-মনে,
          স্বার্থনিমগন কী কারণে?
          চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
          ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
          প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে ॥


রাগ: মিশ্র মালকোষ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1300
রচনাকাল (খৃষ্টাব্দ): 1894
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অমল কমল সহজে জলের কোলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑