• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাজে বাজে রম্যবীণা বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বাজে বাজে রম্যবীণা বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাজে বাজে রম্যবীণা বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাজে বাজে রম্যবীণা বাজে–
অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী  মাঝে,
কাজলঘন-মাঝে, নিশি আঁধার-মাঝে,
কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে–
          প্রেমে প্রেমে বাজে ॥
নাচে নাচে রম্যতালে নাচে–
তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে,
জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে,
ভকতহৃদয় নাচে বিশ্বছন্দে মাতিয়ে–
          প্রেমে প্রেমে নাচে ॥
সাজে সাজে রম্যবেশে সাজে–
নীল অম্বর সাজে, উষাসন্ধ্যা সাজে,
ধরণীধূলি সাজে, দীনদুঃখী সাজে,
প্রণত চিত্ত সাজে বিশ্বশোভায় লুটায়ে–
          প্রেমে প্রেমে সাজে ॥

রাগ: ইমনকল্যাণ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1315
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

বাজে বাজে রম্যবীণা বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বিপুল তরঙ্গ রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑