• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আনন্দগান উঠুক তবে বাজি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আনন্দগান উঠুক তবে বাজি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আনন্দগান উঠুক তবে বাজি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আনন্দগান উঠুক তবে বাজি
          এবার আমার ব্যথার বাঁশিতে।
অশ্রুজলের ঢেউয়ের ‘পরে আজি
          পারের তরী থাকুক ভাসিতে ॥
যাবার হাওয়া ওই-যে উঠেছে, ওগো, ওই-যে উঠেছে,
সারারাত্রি চক্ষে আমার ঘুম যে ছুটেছে।
হৃদয় আমার উঠছে দুলে দুলে
          অকূল জলের অট্টহাসিতে–
কে গো তুমি দাও দেখি তান তুলে
          এবার আমার ব্যথার বাঁশিতে ॥
হে অজানা, অজানা সুর নব
          বাজাও আমার ব্যথার বাঁশিতে,
হঠাৎ এবার উজান হাওয়ায় তব
          পারের তরী থাক্‌-না ভাসিতে।
কোনো কালে হয় নি যারে দেখা, ওগো, তারি বিরহে
এমন করে ডাক দিয়েছে– ঘরে কে রহে!
বাসার আশা গিয়েছে মোর ঘুরে,
          ঝাঁপ দিয়েছি আকাশরাশিতে
পাগল, তোমার সৃষ্টিছাড়া সুরে
          তান দিয়ো মোর ব্যথার বাঁশিতে ॥


রাগ: বাহার-খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ পৌষ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ জানুয়ারি, ১৯১৫
রচনাস্থান: শান্তিনিকেতন থেকে কলকাতা যাবার পথে ট্রেনে
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি সুগন্ধ হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑